মুম্বাইয়ে কাজ করার পরেই টলিউডে বেড়েছে কদর! অকপটে টোটা রায় চৌধুরী!

বাংলা, হিন্দি চলচ্চিত্র (Film Industry) জগতে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন টোটা রায় চৌধুরী (Tota Roy Chowdhury)। দীর্ঘ তিন দশক ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে (Tollywood) কাজ করছেন অভিনেতা। তবে অভিনেতার অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও কোথাও গিয়ে যেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ততটা ও কদর পাননি তিনি। শুধুমাত্র টলিউডে যে কাজ করেছেন তা নয়, ইতিমধ্যেই বলিউডেও বেশ কিছু কাজ করে ফেলেছেন টোটা।
তাঁর ঝুলিতে একের পর এক কমার্শিয়াল ছবি রয়েছে। তবে, বেশিরভাগই পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। ঋতুপর্ণ ঘোষের শুভ মহরৎ, চোখের বালি সিনেমায় অভিনয় করে মন জয় করে নিয়েছেন টোটা। পাশাপাশি টেলিভিশন জগতেও অভিনয় করেন। তবে দক্ষতা থাকার পরেও নায়ক হয়ে ওঠার সুযোগ পাননি অভিনেতা।
মুখ্যমন্ত্রী, চোখের বালি, রণক্ষেত্র, লাঠি, দোসর, পদক্ষেপ, গোলমাল, পাগলু, ইত্যাদি বেশ কিছু বাংলা ছবিতে কাজ করেছেন। এছাড়া হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাহিনী ২, হেলিকপ্টার ইলা, দা গার্ল অন দ্য ট্রেন, আজীব দাস্তানস, রকি ওর রানি কি প্রেম কাহিনীর মতো ছবিতে কাজ করেছেন। এছাড়াও কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কিছু কিছু কাজ করেছেন তিনি। বাংলা সিনেমায় যতটা তাঁর পাওয়ার জায়গা ছিল, ততটা তিনি পাননি। একটা সময় কদর করেনি তাঁকে টলিউড।
মুম্বই থেকে ডাকের পর বাংলা চলচ্চিত্র জগতে কদর বেড়ে গিয়েছে টোটার। এমনটাই দাবি করেছেন অভিনেতা। অন্তত সেরকমই মনে হয় তাঁর। অভিনেতা জানিয়েছেন, আগে তাঁকে নিয়ে পরিচালকরা কাজ করতে চাইতেন, কিন্তু প্রযোজকরা টোটা-কে নিয়ে কনফিডেন্সটা পেতেন না। এখন বাংলায় পর পর কাজ রয়েছে।
আরও পড়ুনঃ ‘ও বন্ধু তুমি শুনতে কি পাও’ সাথী সিনেমার সেই জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে গায়েব! কেমন আছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা?
বাংলায় আগামী দিনে তাকে চালচিত্র এবং ফেলুদা ছবিতে দেখা যেতে চলেছে। এছাড়াও দুটি হিন্দি ওয়েব সিরিজ জগতে দেখা যাবে আর একটি হিন্দি ছবিতে দেখা যাবে। খুব সম্ভবত আগামী বছরই মুক্তি পাচ্ছে সবকটি কাজ।

