‘ও বন্ধু তুমি শুনতে কি পাও’ সাথী সিনেমার সেই জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে গায়েব! কেমন আছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা?

২০০২ সালে সাথী সিনেমার কথা নিশ্চয়ই সকলেরই মনে আছে। হরনাথ চক্রবর্তী (Haranath Chakraborty) পরিচালিত জিৎ (Jeet) এর প্রথম বাংলা ছবি। সেই সময় ওই ছবি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এমনকি এখনো পর্যন্ত সাথী সিনেমার কথা বাঙালিদের মন থেকে কিন্তু মুছে যায়নি। এখনো এই সিনেমা টিভির পর্দায় দেখানো হলে নস্টালজিয়ায় ভেসে যান বাঙালি। ওই ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা ত্রিবেদী (Priyanka Upendra)। সাথী সিনেমার হাত ধরে প্রিয়াঙ্কাও দর্শকমহলে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। তারপর থেকে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।
আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন অভিনয় জগত থেকে। তবে অভিনয় জগত থেকে হারিয়ে গেলেও দর্শকদের মন থেকে কিন্তু হারিয়ে যাননি সেই সব অভিনেতা অভিনেত্রীরা। সেরকমই দর্শক মনে রেখেছেন প্রিয়াঙ্কাকে। সাথী সিনেমার জন্যই মূলত দর্শক মহলে তিনি বিশেষ পরিচিতি পেয়েছিলেন, ওই সিনেমার মাধ্যমেই তাকে আজও মনে রেখে দিয়েছেন দর্শক।
কোথায় আছেন প্রিয়াঙ্কা?
শুধুমাত্র জিৎ নয় সকলের প্রিয় বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেও একাধিক ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। তবে কেন আর অভিনেত্রীকে দেখা যায় না বাংলার কোন ছবিতে? সেই নিয়ে প্রশ্ন উঠেছে দর্শকমহলে। গত ১৩ বছর ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। হঠাৎ কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী?
১৯৯৬ সালের মিস ক্যালকাটা হয়েছিলেন প্রিয়াঙ্কা। তারপরেই অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। শেষবার জিতের ‘হ্যালো মেমসাহেব’ ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর। তবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ না করলেও বর্তমানে কিন্তু দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। বিয়ে করেছে দক্ষিণী সুপারস্টার উপেন্দ্র রাওকে। বর্তমানে দক্ষিণী ছবির দুনিয়ার পরিচিত মুখ তিনি।
আরও পড়ুনঃ “আমি একেবারে মানিয়ে নিয়ে চলতে পারবো না”- কার সঙ্গে মানিয়ে নিতে পারেননি অভিনেত্রী? সাক্ষাৎকারে অকপটে সৌমিতৃষা?
মেয়ে ঐশ্বর্য ও ছেলে আয়ুশকে নিয়ে ভরা সংসার নায়িকার। ৪৬ বছর বয়সেও নায়িকার গ্ল্যামার একইরকম রয়েছে। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের পঞ্চাশতম ছবিও করে ফেলেছেন অভিনেত্রী। তবে টলিউডে আবার কবে ফিরবেন অভিনেত্রী সেই বিষয়ে কিছু জানা যায়নি। অভিনেত্রীর বাংলার ভক্তরা এত অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করে রয়েছেন। অনেকেই চান অভিনেত্রী যেন আবার কামব্যাক করে টলিউডে।

