২৫ বছরের বৈবাহিক জীবন কাটিয়ে ফের বিয়ের পিঁড়িতে টোটা রায় চৌধুরী! জানেন পাত্রীর পরিচয়?

বর্তমান সময় অনেকটাই পাল্টে গিয়েছে। বর্তমানে বিবাহ বিচ্ছেদ (Divorce) যেন জল ভাত হয়ে গিয়েছে সকলের কাছে। কখন কে কার প্রেমে পড়বে, কখন কার প্রেমে বিচ্ছেদ হবে, আবার কার বিয়ে কতদিন চলবে বর্তমান সময়ে দাঁড়িয়ে সে কথা বলা একেবারেই অসম্ভব। এক কথায় এখন সব সম্পর্কের প্রায় অনিশ্চিত। অন্তত টলিউড (Tollywood) বলিউডের (Bollywood) সেই খবরই শোনা যাচ্ছে। টলিউডের একের পর এক বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে বিগত কয়েকদিন ধরে।

সেরকমই টলিউডের জনপ্রিয় অভিনেতা টোটা রায় চৌধুরী বিবাহের ২৫ বছর পার হতেই নতুন করে বিয়ের পিঁড়িতে বসলেন। যা নিয়ে এখন চর্চা হচ্ছে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে এবারে অভিনেতার পাত্রী কে সেটা কি জানেন? ধুমধাম আয়োজনে বরের বেশে বিয়ে করতে উপস্থিত হয়েছিলেন টোটা।

ফের বিয়ের পিঁড়িতে টোটা রায় চৌধুরী

বাঙালি নিয়ম কানুন মেনে, মালা বদল সেরে শুরু করলেন নতুন ভাবে সবকিছু। পাত্রীকেও দেখা গিয়েছে সুন্দর বেনারসি পরা লুকে। তবে হঠাৎ বিয়ের ২৫ বছর পর কেন আবার বিয়ে করলেন অভিনেতা সেই নিয়ে উঠেছে প্রশ্ন। টোটার পরনে ওইদিন ছিল একটি সাদা সিল্কের পঞ্জাবি সঙ্গে ধুতি। অন্যদিকে পাত্রীর পরনে ছিল গোলাপি রঙের একটি বেনারসি। সঙ্গে সোনার গয়না, মাথায় লাগিয়েছিলেন মরশুমি ফুল।

তিনতলা কেক কেটে পরিবার এবং বন্ধুদের সঙ্গে নিয়ে দিনটা সুন্দরভাবে পালন করেছেন তারা। অভিনেতার জীবনের এই বিশেষ দিনে উপস্থিত ছিল টলিউডের একাংশ অভিনেতা অভিনেত্রীরা। অভিনেতা তথা বাচিকশিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, রান্নাঘর খ্যাত সুদীপা চট্টোপাধ্যায়, অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকেই। কিন্তু যার সঙ্গে এত ধুমধাম আয়োজনে আবার বিয়ে সারছেন অভিনেতা, সেই পাত্রী কে জানেন?

আরও পড়ুনঃ আবারও এক জোট রুদ্র শালিনী! ভয়ংকর ষ’ড়যন্ত্রের জাল বুনছে ঈশিতা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

এই পাত্রী আর কেউ নয় টোটা রায় চৌধুরীর স্ত্রী শর্মিলী রায়চৌধুরী। গত ১৩ ডিসেম্বর ২৫ বছর পূর্ণ হয় টোটা রায়চৌধুরী এবং শর্মিলী রায়চৌধুরীর বিয়ের। সেদিন স্ত্রীকে শুভেচ্ছাও জানান অভিনেতা। সোশ্যাল মিডিয়াতে লেখেন, ‘সহযোদ্ধা, সহযাত্রী, সহধর্মিনী… তুমি ছিলে তাই পঁচিশ বছর ধরে নানান ঘাত প্রতিঘাত, ঝড় ঝাপটা ও বিপদসঙ্কুল পথ অনায়াসে অতিক্রম করতে পেরেছি। তুমি ছিলে তাই প্রকৃত বন্ধুত্ব ও প্রণয় অনুভব করতে পেরেছি। তুমি ছিলে তাই গৃহটিকে বাসায় পরিণত করতে পেরেছি… ভালো বাসা। ২৫তম বিবাহবার্ষিকীর প্রাণখোলা শুভেচ্ছা ও হৃদয় নিঃসৃত ভালবাসা নিও।’ তারপর শনিবার, ২১ ডিসেম্বর ধুমধাম আয়োজনে বিয়ের রৌপ্যজয়ন্তী পালন করলেন তারা।

Back to top button