আবারও এক জোট রুদ্র শালিনী! ভয়ংকর ষ’ড়যন্ত্রের জাল বুনছে ঈশিতা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ফুলকি তো রুদ্র ঈশিতার সম্পর্কের কথা জানতে পেরে গিয়েছে। আর তাদের এই সম্পর্কের কথা বাড়ির সবাইকেই জানিয়েছে। বাড়ির সকলেই তো তাদের সম্পর্কের কথা জানতে পেরে ভীষণই অবাক হয়েছে। তমাল তো একেবারে ভেঙে পড়েছে। সে ঈশিতাকে এত ভালবাসতো সেই ঈশিতা তাকে এরকম ভাবে ঠকাবে কল্পনাও করতে পারেনি তমাল। তাই বাড়ি থেকে কাউকে কিছু না বলেই বেরিয়ে গেছে। ওদিকে রোহিতরা তমালকে খুঁজতেই বেরিয়েছে।

Phulki Today Episode 24 December

ফুলকি আজকের পর্ব ২৫ ডিসেম্বর (Phulki Today Episode 25 December)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে তমালকে যাতে খুঁজে পাওয়া যায় তাই জন্য ফুলকি মা কালীর কাছে প্রার্থনা করছে। অন্যদিকে রোহিত, অংশুরা তমালকে খুঁজতে খুঁজতে একটি অ্যাক্সিডেন্ট স্পটে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে একটি ডেড বলি দেখতে পায়। কিন্তু ভাগ্যক্রমে সেই ডেড বডি তমালের ছিল না। তারপরে হঠাৎ অংশুর ফোনে একটি ফোন আসে এবং তারা জানতে পারে মন্দির চত্বরে তমালের ফোন তারা ট্র্যাক করতে পেরেছে।

শালিনীকে নিয়ে রুদ্রর নতুন প্যান!

অন্যদিকে রুদ্র প্ল্যান করতে থাকে কিভাবে আবার ঈশিতাকে রায়চৌধুরী বাড়িতে জায়গা করে দেওয়া যায় সেই নিয়ে। তাই জন্য রুদ্র একটি ফটোশুটের আয়োজন করেছে। কিন্তু কার সঙ্গে ফটোশুট হবে কেনই বা হবে সেই বিষয়ে কিছু বুঝতে পারে না। তাই জন্য বারবার রুদ্রকে প্রশ্ন করতে থাকে। রুদ্র বলে ঈশিতা যাতে আবার রায় চৌধুরী বাড়িতে ফিরে যেতে পারে তাই জন্য ফটোশুটের আয়োজন করেছে শালিনীর সাথে। এরপর দেখা যায় শালিনী রুদ্র মিলের বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলতে থাকে। যাতে ঈশিতা গিয়ে রায় চৌধুরী বাড়িতে বলতে পারে ঈশিতার বলে রুদ্রর সঙ্গে তার শালিনীর সম্পর্ক রয়েছে।

অন্যদিকে মন্দির চত্বরে অনেক খোঁজাখুঁজির পর তমালকে খুঁজে পায় সকলে। তমাল তো একেবারে মানসিকভাবে ভেঙে পড়েছে। তাকে একেবারে চেনাই যাচ্ছে না। তাই সবাই মিলে সব রকম ভাবে চেষ্টা করে তমালকে সুস্থ স্বাভাবিক করে তোলার। রোহিত বাড়িতে ফোন করে জানিয়ে দে তমালের খোঁজ পাওয়া গিয়েছে। কিন্তু দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button