দর্শকদের জন্য বিরাট দুঃসংবাদ! ভয়াবহ দুর্ঘটনার কবলে স্মৃতি হারাল শ্যামলী, সামনে এলো প্রথম ঝলক!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক গুলোর মধ্যে অন্যতম একটি হলো ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe)। বেশ কয়েক মাস ধরে এই ধারাবাহিক চলছে টেলিভিশনের পর্দায়। শুরু থেকে আস্তে আস্তে করে ধারাবাহিকটি দর্শকের মনে বেশ ভালই জায়গা দখল করে নিয়েছে। বর্তমানে তো এই ধারাবাহিক দর্শকদের বিশেষ পছন্দের একটি ধারাবাহিক। শ্যামলী এবং অনিকেতের জুটি দর্শকদের পছন্দের। শ্যামলী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharjee) এবং অনিকেত এর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রণজয় বিষ্ণু (Ronojay Bishnu)।
ধারাবাহিকটি শুরু থেকেই শ্যামলী এবং অনিকেতের জীবনের নানান ওঠা পড়ার গল্প তুলে ধরা হয়েছে। কিভাবে শ্যামলী ধীরে ধীরে নিজের বুদ্ধি কাজকর্মের মাধ্যমে অনিকেতের পরিবারের সকলের মন জয় করে নিচ্ছে, কিভাবে তাদের বিয়ে হয়। সবকিছু দেখে নিয়েছেন দর্শক। বর্তমানে ধারাবাহিকে অনিকেত এবং অনন্যার বিয়ে হয়েছে সেই পর্ব দেখানো হচ্ছে। শ্যামলীর এবারে কি হবে সেটাই হলো বড় প্রশ্ন।

গত কয়েকদিনের পর্বে দেখানো হয়েছে শ্যামলী নিজে দাঁড়িয়ে থেকে অনিকেত এবং অনন্যার বিয়ে দিয়েছে। বাড়ির সবাই মিলে শ্যামলীকে বোঝালেও শ্যামলী কিছুতেই রাজি হয়নি। অনিকেতও শেষ মুহূর্তে চেয়েছিল যে শ্যামলী যেন তার কাছে ফিরে আসে। কিন্তু শ্যামলী তার কাছে ফেরেনি, শেষ পর্যন্ত অনন্যার সঙ্গে অনিকেতের বিয়ে হয়।
সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড়। একটি সমাজ মাধ্যমের ফ্যান পেজ থেকে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আগামী পর্বের এক ঝলক দেখা গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে শ্যামলীর দুর্ঘটনায় সমস্ত স্মৃতি হারিয়ে গিয়েছে। সব হারিয়ে যাওয়ার পর সে নিজের আগের জীবনের কিছুই মনে করতে পারছে না। আর এখান থেকেই ঘুরতে পারে ধারাবাহিকের মোড়।
আরও পড়ুনঃ একেবারে নতুন রূপে ফিরল তিতির! বন্ধুর ফিরে আসায় বিরাট বিপদে আদি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
তবে এই ধরনের কিছু ঘটবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। কারণ চ্যানেল এর পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। তবে যদি এরকম কিছু ঘটে তাহলে আপনাদের কেমন লাগবে? ধারাবাহিকে যে নতুন মোড় আসতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে। শ্যামলী অনিকেতের রাস্তা আলাদা হয়ে গিয়েছে। কিন্তু শ্যামলীর জীবনে কে আসবে সেটা নিয়ে বিরাট প্রশ্ন উঠেছে ভক্তের মনে।

