একবালা খেয়ে সেলাই করে চালিয়েছেন সংসার! ছেলের স্বপ্ন পূরণ করেছেন মা! আজ সেই ছেলে সফল অভিনেতা রুবেল দাস!

ধারাবাহিক জগতের (Television Serial) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন রুবেল দাস (Rubel Das)। বেশ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে রুবেল কে বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার (zee bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুতে (Neem Phuler Modhu) সৃজনের চরিত্রে অভিনয় করতে।
শুরুটা হয়েছিল ভানুমতির খেল ধারাবাহিকের হাত ধরে। ওই ধারাবাহিকেই প্রথম নায়ক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন রুবেল। তারপর যমুনা ঢাকি, বাঘ বন্দী খেলার মত একাধিক ধারাবাহিকে নায়ক চরিত্রে দেখা গিয়েছে রুবেলকে। ছোট থেকেই নাচ করতে ভীষণ ভালোবাসতেন রুবেল। ডান্স বাংলা ডান্সেও অংশগ্রহণ করেছিলেন। অসাধারণ নাচের প্রতিভা রয়েছে রুবেলের মধ্যে। বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনে তার দুর্দান্ত পারফরম্যান্স দেখেছেন দর্শক।

রুবেল দাসের স্ট্রাগল স্টোরি
তবে শৈশব থেকে অনেক কষ্ট করে লড়াইয়ের মধ্যে দিয়ে বড় হয়েছেন রুবেল। খুব অল্প বয়সেই রুবেলের বাবা মারা যায়। তারপর থেকে তার মা একার হাতে তাকে এবং তার দাদাকে বড় করে তুলেছেন। রুবেলের বাবার অভাব কোনদিনও বুঝতে দেয়নি রুবেলের দাদা। সব সময় তার সব স্বপ্ন পূরণ করার চেষ্টা করেছেন। রুবেলের দাদা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেও চাকরি করতেন। ভাইকে পড়ানোর জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছিল তাকে।
আজও সেই দিন গুলোর মনে পড়লে রুবেলের চোখে জল চলে আসে। তার দাদা সব সময় বলেছেন রুবেল যেন সামনের এগিয়ে যায়, তিনি সবসময় রুবেলের পাশে ছিলেন। রুবেলের মা সেলাই করে, শাড়ি বিক্রি করে ছেলের পড়াশোনা নাচের খরচ জুগিয়েছেন। রুবেল নিজেও নাচের ক্লাস করাতেন। আর তার এই স্ট্রাগেলের সময় তার পাশে ছিল তার নাচের শিক্ষক। তিনি সবসময় মানসিক এবং আর্থিকভাবে সাপোর্ট করে গিয়েছেন রুবেলকে।
আরও পড়ুনঃ একটা গোটা ডিমও জোটেনি কপালে! ছিল না জলের বোতল কেনার সামর্থ্য! সেখান থেকে আজ সফল অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি!
রুবেল যখন ডান্স বাংলা ডান্স এর সুযোগ পায় তখন তার বয়স মাত্র সতেরো। সে সময় অনেকেই বলেছিলেন নাচ গান করে কি হবে পড়াশোনা করে চাকরি করতে। কিন্তু সেই সময় রুবেলের মা তাদের কথায় প্রভাবিত হয়ে যাননি। রুবেলের স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছিলেন। তারপর এই ভানুমতির খেলে অভিনয় করার সুযোগ পায় রুবেল। তারপর থেকে তো জীবনটা বদলে গেল। এখনো মা, দাদা, বৌদি ভাইপো সবাইকে নিয়ে ভালো রয়েছে রুবেল। সামনেই জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে তার নতুন জীবন শুরু হতে চলেছে।

