গ্রাস করেছিল ক’ঠিন রো’গ! ভেঙে গিয়েছিল পা! সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আজ সফল অভিনেত্রী সুদেষ্ণা রায়!

বাংলা চলচ্চিত্র জগতের (Bengali Film Industry) জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ছিলেন সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। অত্যন্ত জনপ্রিয় এবং ট্যালেন্টেড অভিনেত্রী ছিলেন সুদেষ্ণা। দীর্ঘ কয়েক দশক পেরিয়ে গিয়েছে অভিনেত্রী রয়েছেন অভিনয় জগতে। তবে আজও তিনি সমানতালে কাজ করে চলেছেন।
তবে সাবলীল সফল অভিনেত্রী হওয়ার আগের জীবনে অনেক পরিশ্রম এবং অনেক বাধা বিপত্তি পেরোতে হয়েছিল সুদেষ্ণাকে। নিজের জীবনের শুরুতেই লড়াই করে বাঁচতে হয়েছিল তাকে। অভিনেত্রী যখন জন্মেছিলেন সেই সময় পোলিও রোগের টিকা সবেমাত্র এসেছে এই দেশে। যার কারণে সেই টিকার প্রচলন ততটা ছিল না। তাই অনেকেই ভয় পেতেন নিজের বাচ্চাদের সেই টিকা দেওয়ার জন্য। আর স্বাভাবিকভাবেই অভিনেত্রীর পরিবার ও পিছিয়ে আসে।
যার ফলে খুব অল্প বয়সেই অভিনেত্রীর পোলিওম্যালাইটিস ধরা পড়ে। অভিনেত্রীর বয়স তখন সবেমাত্র তিন। এরপর বিদেশ ফেরত একজন ডাক্তার এসে অভিনেত্রীর চিকিৎসা শুরু করে। সেই সময় অভিনেত্রীর পায়ে ক্যালিপাস পরিয়ে দেওয়া হয়। ক্লাস সেভেন এইট পর্যন্ত তিনি ওই স্পেশাল জুতো পড়ে হাঁটতেন, পায়ে অসম্ভব ব্যথা হতো। তারপর ডাক্তারের সাহায্যে উন্নত চিকিৎসার ব্যবস্থা দিয়ে এবং মায়ের ফিজিওথেরাপি দিয়ে অভিনেত্রী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। নিজের পায়ে হাঁটতে শুরু করেন।
এরপর ক্লাস টেনে আবারো নতুন বিপদ আসে অভিনেত্রীর সামনে। অভিনেত্রী ফিজিওথেরাপি করা কালীন সবসময় শরীর চর্চার মধ্যে থাকতেন। যার ফলে অসম্ভব ভালো সাঁতার কাটতে পারতেন। স্টেট লেভেলে অংশগ্রহণ করার মত তিনি পারদর্শী ছিলেন। কিন্তু ঠিক সেই সময় ক্লাস টেনে পড়াকালীন তিনি হঠাৎ পড়ে যান এবং তার কোমরে চোট আসে। যার ফলে সেই সমস্ত কিছু বন্ধ হয়ে যায় মাঝপথেই।
আরও পড়ুনঃ “ওই বুড়োকে ছেড়ে আসতে আমার ভয় লাগে, কারণ ওকে একমাত্র আমিই বকি”- মেয়ের মৃ’ত্যুর পর স্বামীকে কিভাবে আগলে রাখেন মৌসুমী চট্টোপাধ্যায়?
তারপর সব বাধা বিপত্তি কাটিয়ে অভিনেত্রী পড়াশোনা শেষ করে সাংবাদিক হন। সেই সময় মহিলা সাংবাদিক আমাদের দেশে খুবই কম ছিল সেই জায়গায় দাঁড়িয়ে অভিনেত্রী নিজেকে সাংবাদিক তৈরি করেন। অভিনেত্রীর ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছে ছিল কিন্তু শারীরিক সমস্যার জন্য তিনি ডাক্তারি পড়তে পারেনি। ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করার পর তিনি সাংবাদিক হন। এরপর ১৯৮৩-৮৪ সালে তপন সিংহের কাছ থেকে তিনি আদমি ওর অরাত নামের একটি ছবিতে কাজ করার সুযোগ পান। কিন্তু সেই সময় তিনি সাংবাদিককে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। এরপর সানন্দা পত্রিকাতে কাজ করার সময় যখন টেলিভিশন আসে তখন অভিনেত্রী সিদ্ধান্ত নেন সাংবাদিকতা ছেড়ে অভিনয় জগতে আসবেন। তারপর থেকেই শুরু হয় অভিনেত্রীর যাত্রা।

