ফের দুই বোনের গল্প নিয়ে টেলিভিশনের পর্দায় নতুন মেগা! থাকছেন দুই জনপ্রিয় নায়িকা!

ধারাবাহিক জগতে শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক (New Serial)। স্টার জলসা (Star Jalsha), জি বাংলার (Zee Bangla) পর্দায় এক ঝাঁক নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। যেমন স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুই শালিক, রাঙামতী তীরন্দাজ, গৃহপ্রবেশ। অন্যদিকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে আনন্দী, পরিণীতা, মিত্তির বাড়ি। সব কটি ধারাবাহিক যে জমজমাট হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে। তেমনই আরও এক নতুন ধারাবাহিক আসতে চলেছে খুব শীঘ্রই।

বাংলা ধারাবাহিকের পর্দায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক। কবে শুরু হবে, কোন ধারাবাহিক, নায়ক নায়িকা কে সবই আপনাদের জানাবো আজকের এই প্রতিবেদনে। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে খবর পেয়েছেন যে জি বাংলা, স্টার জলসার মতন বেশকিছু চ্যানেলে বেশকিছু প্রোডাকশন হাউজের তরফ থেকে শুরু হবে এক গুচ্ছ নতুন ধারাবাহিক।

আসছে আরেকটি নতুন ধারাবাহিক

খুব শীঘ্রই সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় জনপ্রিয় চ্যানেলে আসতে চলেছে নতুন ধারাবাহিক। ধারাবাহিকে থাকছে দুই যমজ বোনের গল্প। এই দুই বোনের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় দুই সুন্দরী অভিনেত্রী। যারা দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়। এর আগেও বহু ধারাবাহিকে অভিনয় করেছেন দুজনে।

ইতিমধ্যেই নায়িকা কাস্টিং সম্পূর্ণ হয়েছে। বর্তমানে নায়কের চরিত্রের জন্য কাস্টিং চলছে। নায়ক চরিত্রে কাকে বা কাদের দেখা যাবে সেটা এখনো জানা যায়নি। তবে নায়িকা চরিত্রে টেলিভিশনের জনপ্রিয় দুজন অভিনেত্রী থাকছেন। তবে কোন চ্যানেলে এই ধারাবাহিক আসবে সেটা এখনো সঠিকভাবে জানা যায়নি।

আরও পড়ুনঃ রেগে গিয়ে মাঝপথে গান বন্ধ করে স্টেজ ছাড়লেন মোনালি ঠাকুর! কি ঘটেছিল সেই দিন?

নতুন ধারাবাহিকের নামও জানা যায়নি। তবে নায়িকা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী স্বীকৃতি মজুমদার এবং সুদীপ্তা রায়কে। স্বীকৃতিকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার আনন্দী ধারাবাহিকে অভিনয় করতে। অন্যদিকে সুদীপ্তাকে শেষবার দেখা গিয়েছিল কালার্স বাংলার ফেরারি মন ধারাবাহিকে। এবারে এই দুই নায়িকাকে দুই বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তবে নায়ক চরিত্রে কাকে দেখা যাবে তা এখনো জানা যায়নি।

Back to top button