‘তোমায় ছবিতে একরকম দেখতে, আর সামনে থেকে এরকম কালো!’, গায়ের রঙ নিয়ে কটাক্ষের শিকার শ্রুতি!

টেলিভিশনের পর্দায় (Television) একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রুতি দাস (Shruti Das)। বেশ কয়েক বছর হল শ্রুতি টেলিভিশনের পর্দায় বিভিন্ন ধারাবাহিকে (Television Serial) অভিনয় করছেন। শুরুটা হয়েছিল জি বাংলার হাত ধরে। ত্রিনয়নী ধারাবাহিকের হাত ধরে প্রথম দর্শকের মাঝে পরিচয় পেয়েছিলেন তিনি। এরপর একে একে বিভিন্ন ধারাবাহিককে দেখা গিয়েছে তাকে। শেষবার তাকে দেখা গিয়েছিল জি বাংলার ধারাবাহিক রাঙা বউতে। এই ধারাবাহিকে শ্রুতির বিপরীতে অভিনয় করছে অভিনেতা গৌরব। তবে আজ যেখানে দাঁড়িয়ে রয়েছেন শ্রুতি সেখানে আসার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কটু কথা শুনতে হয়েছে।
শ্রুতি দাস কাটোয়ার মেয়ে। তাঁর গায়ের রং নিয়ে নানা জন কটাক্ষ করেন কেরিয়ারের শুরু থেকেই। কিন্তু শ্রুতি চুপ থাকেননি। তিনি প্রতিবাদ করেছেন বারবার। এমনকি অডিশন দিতে গিয়েই রূপ নিয়ে পড়তে হয়েছিল প্রশ্নের মুখে। শুনতে হয়েছিল তাঁকে নাকি সামনে এক ও ছবিতে আরেক দেখতে। তাই আর জন্য প্রশ্ন না করে ফিরে গিয়েছিলেন নিরাশ হয়েই।

এই ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে শ্রুতিকে অনেক ধরনের কথা শুনতে হয়েছে। অভিনেত্রীর গায়ের রং নিয়ে বারবার নেটিজেনদের সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। একবার একটি জনপ্রিয় টক শোতে এসে নিজের কাজ, গায়ের রং সবকিছু নিয়েই খোলাখুলি আলোচনা করেছেন শ্রুতি। বরাবরই তিনি স্পষ্ট বক্তা হিসেবে দর্শক মহলে পরিচিত। ঠোঁট কাটা স্বভাবের জন্য অনেক সময় সমালোচনার শিকার হতে হয়েছে। তবে চুপ থাকেনি অভিনেত্রী।
ছোটবেলা থেকে গায়ের রং নিয়ে কম কথা শোনেননি শ্রুতি। বারবার প্রশ্নের মুখে পড়েছে তার গায়ের রং। কিন্তু নিজেকে কোনদিনই কারো থেকে কম মনে করেনি তিনি। শ্রুতির মনের জোর ছোট থেকে অনেক ছিল। অডিশন দিতে গিয়ে ফিরে আসতে হয়েছিল তাকে। তারপর আবারও ফোন আসে অভিনেত্রীর কাছে। শ্রুতিকে বলা হয়, লাল শাড়ি পরে একটি ভিডিয়ো করে পাঠাতে। তিনি তাই করেন। পরের দিনই ডাক পান ত্রিনয়নী থেকে। লুক সেটে করে সুযোগ দেওয়া হয়।
আরও পড়ুনঃ ছোটবেলাতেই না ফেরার দেশে হারিয়ে গিয়েছে বাবা! মায়ের স্বপ্ন পূরণেই আজ অভিনয় জগতে ঋতব্রতা!
ত্রিনয়নী ধারাবাহিকে কাজ করতে গিয়েই অভিনেত্রীর আলাপ হয় পরিচালক স্বর্ণেন্দুর সাথে। বর্তমানে তারা ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি গুলির মধ্যে অন্যতম একটি জুটি। দীর্ঘ কয়েক বছর ধরে তারা সম্পর্কে রয়েছে। রেজিস্ট্রি ম্যারেজও সেরেছেন ধুমধাম করে। দুজনের বয়সের পার্থক্য থাকার কারণে নানারকম সমালোচনা বাধা বিপত্তি সামনে এসেছিল ঠিকই তবে সেইসব পেরিয়ে এখন তারা দুজনেই একসাথে সুখে আছে, ভালো আছে।

