ছোটবেলাতেই না ফেরার দেশে হারিয়ে গিয়েছে বাবা! মায়ের স্বপ্ন পূরণেই আজ অভিনয় জগতে ঋতব্রতা!

টেলিভিশন জগতের (Television Serial) বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন ঋতব্রতা দে (Ritobrota Dey)। যাকে বর্তমানে দেখা যাচ্ছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক তেঁতুলপাতাতে (Tetulpata) অভিনয় করতে। এর আগেও কালার্স বাংলার কন্যাদান, জি বাংলার অষ্টমী ধারাবাহিকে অভিনয় করেছেন ঋতব্রতা। যদিও অষ্টমী ধারাবাহিকটি তিন মাসের বেশি চলেনি টেলিভিশনের পর্দায়। তবুও অষ্টমী ধারাবাহিকের হাত ধরেই কিন্তু দর্শকমহলে পরিচিতি পেয়েছেন তিনি।

বর্তমানে ঝিল্লি চরিত্রে দর্শকের মন জয় করছে ঋতব্রতা। খুব অল্প বয়সেই অভিনয় জগতে এসেছিলেন তিনি। নায়িকা নাম্বার ওয়ান ধারাবাহিকের হাত ধরে প্রথম আত্মপ্রকাশ করেন ঋতব্রতা। এরপর একের পর এক ধারাবাহিককে জনপ্রিয়তা পাচ্ছেন তিনি। তবে খুব ছোটবেলাতেই বাবাকে হারানোর দুঃখ আজও রয়ে গিয়েছে ঋতব্রতার মনে।

Ritobrota Dey

মায়ের ইচ্ছে পূরণ করতে অভিনয় জগতে ঋতব্রতা

যখন অভিনেত্রীর মাত্র আড়াই বছর বয়স তখনই তার বাবার মৃত্যু হয়। মাকে আঁকড়ে ধরেই বড় হন ঋতব্রতা। মা তার কাছে সবকিছু। মায়ের ইচ্ছেতেই অভিনয় জগতে এসেছেন তিনি। ঋতব্রতার মায়ের খুব ইচ্ছে ছিল মেয়ে বড় হয়ে অভিনেত্রী হবে। তাই মায়ের ইচ্ছে পূরণ করতে অভিনয় শুরু করেন অভিনেত্রী।

তবে ঋতব্রতার ছোট থেকে ইচ্ছে ছিল পড়াশোনা করে চাকরি করবেন। কিন্তু মায়ের ইচ্ছেকেই প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী। তাই বরাহনগর এর মেয়ে ঋতব্রতা অভিনয় করতে আসে টলিউড ইন্ডাস্ট্রিতে। বর্তমানে ঝিল্লি চরিত্রে দর্শকের কাছে অনেক ভালোবাসা পাচ্ছেন ঋতব্রতা। প্রথম দিকে তেঁতুলপাতা ধারাবাহিকটি তেমনভাবে জনপ্রিয়তা না পেলেও ধীরে ধীরে ঋষি ঝিল্লির কেমিস্ট্রি জমে উঠেছে।

Ritobrota Dey

আরও পড়ুনঃ ‘শিরায় শিরায় রক্ত মাথায় কিন্তু গত্ত!’, সর্বসমক্ষে দেবকে বিদ্রুপ করে বিস্ফোরক ঋত্বিক চক্রবর্তী!

তাই প্রতিপক্ষকে প্রতি সপ্তাহতেই হারিয়ে স্লট পাচ্ছে টিআরপি তালিকায়। খুব দারুণ ফলাফল করছে যে তা নয়, তবে প্রতি সপ্তাহতেই স্লট পাচ্ছে ধারাবাহিকটি। অভিনেত্রী নিজের জীবনে অনেক সফল হোক, আরো অনেক ভালো ভালো কাজ করুক। এই শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে।

Back to top button