সৃজিত মুখোপাধ্যায়ের জীবনে বিরাট দুঃসংবাদ! ম’র্মান্তিক ঘটনার শিকার পরিচালক! তবে কি সত্যিই সব শেষ?

টলিউডের (Tollywood) জনপ্রিয় পরিচালকদের মধ্যে অন্যতম একজন হলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। মাঝেমধ্যেই খবরে শিরোনামে উঠে আসে পরিচালকের নাম। সৃজিতের পরিচালনা একাধিক হিট ছবি মুক্তি পেয়েছে টলিউডের বড় পর্দায়। কিছুদিন আগেই বড় করতে মুক্তিপ্রাপ্ত ছবি টেক্কা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল। বক্স অফিসে দারুন ব্যবসা করেছে এই ছবি। ২০১০ সালে প্রথম চলচ্চিত্র অটোগ্রাফ পরিচালনার পরপরই তিনি আলোচনায় আসেন। ৬১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তার পরিচালিত ‘জাতিস্মর’ ছবিটি চারটি পুরস্কার জিতে নেয়।

৬২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে তার পরিচালিত চতুষ্কোণ সিনেমাটির জন্য তিনি সেরা পরিচালক এবং সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতে নেন। তিনি প্রেসিডেন্সী কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেন। পরবর্তীতে তিনি জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.ফিল এবং পিএইচডি শেষ করেন।

Srijit Mukherjee

তার বাবা সমরেশ মুখোপাধ্যায় একজন স্থাপত্যবিদ্যার অবসর প্রাপ্ত শিক্ষক। সৃজিত মুখোপাধ্যায় অর্থনীতিবিদ ও পরিসংখ্যানবিদ হিসেবে কাজ করার সময় দিল্লীতে ইংরেজি সার্কিট থিয়েটারের সাথে যুক্ত হন। তারপরে ২০১০ সালে তিনি প্রথম চলচ্চিত্র অটোগ্রাফ তৈরী করেন। এরপর ২০১১ সালে বাইশে শ্রাবণ, ২০১২ সালে হেমলক সোসাইটি’, ২০১৩ সালে মিশর রহস্য, ২০১৪ সালে জাতিস্মর ও চতুষ্কোণ ২০১৫ সালে নির্বাক এবং রাজকাহিনী ছবির পরিচালনা করে ব্যাপক প্রশংসা পান। তবে এত সফল একজন পরিচালক হবার পরেও অভিনেতার জীবনে ঘটে গেল বিরাট বড় দুর্ঘটনা।

দুঃসংবাদ সৃজিত মুখোপাধ্যায়ের জীবনে!

বাংলাদেশী অভিনেত্রী মিথিলার সঙ্গে সৃজিতের বিয়ে হয় ২০১৯ সালে। দুজনেই আইনি বিয়ে সারেন। এরপর ধুমধাম আয়োজনে রিসেপশন পার্টি দেন সৃজিত ও মিথিলা। যেখানে টলিউড তারকাদের চাঁদের হাট বসেছিল। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এর আগে নাম জড়িয়েছে টলিউডের অনেক নায়িকারই। ২০১৮ সালের শেষের দিকে মিথিলার সঙ্গে সৃজিতের আলাপ। বন্ধুত্ব থেকে প্রেম এবং তা পরে বিয়েতে পরিণত হয়। সেই সময় মিথিলার মেয়ে আইরার বয়স সবে ৬ বছর।

তবে গত বছর থেকেই শোনা যাচ্ছিল যে পরিচালকের সংসার নাকি ভাঙতে চলেছে। কিন্তু সেই সময় সৃজিত ও তাঁর স্ত্রী বাংলাদেশী নায়িকা রাফিয়াত রাশিদ মিথিলা সেই গুজব উড়িয়ে দেন। কিন্তু বেশ কিছু মাস হল বাংলাদেশে মেয়ে আইরাকে নিয়ে থাকছেন মিথিলা। টলিপাড়ার গুঞ্জন, এবার নাকি সত্যিই ভাঙতে চলেছে সংসার।

আরও পড়ুনঃ টেস্টি টামির পর্দা ফাঁস! মায়ের হাতের রান্না খেয়ে সব ধরে ফেলল আদি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

গত বছর থেকেই টলিপাড়ার অন্দরের গুঞ্জন শোনা যাচ্ছিল। সৃজিত ও মিথিলার সংসারে নাকি ভাঙন ধরেছে। কিন্তু প্রত্যেকবারই সেই গুজবকে উড়িয়ে দিয়েছেন পরিচালক ও তাঁর স্ত্রী। বৈবাহিক জীবনে দূরত্ব তৈরি হয়েছে সৃজিত-মিথিলার। এসবের মাঝেই ২৩ সেপ্টেম্বর সৃজিতের জন্মদিনে মিথিলার উপস্থিত না থাকা আবারো প্রশ্ন উঠেছে নেটিজেনদের মনে। যদি এই বিষয়ে এখনো কেউ কোনো মুখ খোলেনি।

Back to top button