‘ও সাইজ বুঝতে পারে না’, বিয়ের এক বছরের মধ্যেই কাঞ্চনের বিরুদ্ধে একি অভিযোগ করলেন শ্রীময়ী!

চলতি বছর ফেব্রুয়ারি মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। অনেক বাধা-বিপত্তি কটাক্ষের সম্মুখীন হওয়ার পর সুখের সংসার গড়ে নিয়েছেন দুজনে। বিয়ের পর থেকে নানান রকম সমালোচনা, ট্রোলের শিকার হতে হয়েছে দুজনকে। বিভিন্ন কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাদের। সেই সমস্ত খারাপ দিকগুলো পেছনে সরিয়ে রেখে এগিয়ে চলেছে নিজেদের সুন্দর জীবনের দিকে। তাঁদের বয়সের ফারাক নিয়েও চলেছে নানা চর্চা। এসব তর্ক বিতর্কের মাঝেই চলছে তাদের সুখের সংসার।

বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চায় রয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। অভিনয় জগতের মাধ্যমেই দুজনের আলাপ হয়। সেই আলাপ ধীরে ধীরে বন্ধুত্বতে পরিণত হয়। তারপর তাদের ঘনিষ্ঠতা দেখে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে কিন্তু বরাবর নিজেদের ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিয়ে এসেছেন দুজনে। বিয়ের পর থেকেই একাধিকবার ট্রোল সমালোচনার শিকার হতে হয়েছে দুজনকে। যদিও সেইসব নিয়ে খুব একটা বেশি পাত্তা দেন না দুজনের একজনও।

Sreemoyee Kanchan

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাঞ্চনের প্রশংসা করে শ্রীময়ী বলেন, ‘ও একেবারেই সোনার টুকরো বর।’ সেসময় স্ত্রীকে মাঝপথে থামিয়ে কাঞ্চন বলে ওঠেন, ‘গড় বরকে ও বরে পরিণত করেছে।’ দু’জনের ঝগড়া প্রসঙ্গে তাঁরা জানান, ফোনে নয়, সামনাসামনি ঝগড়া করেন তাঁরা। কাঞ্চনের কথায়, ‘কথায় আছে হাত থাকতে মুখ কেন, তেমনি মুখ থাকতে চ্যাট কেন?’ একথা শুনে শ্রীময়ীর জবাব,’আমাদের মুখেই ঝগড়া হয়। কাঞ্চন যদিও ঝগড়া করে না। কাঞ্চন হাজারটা সরি বলে।’

স্বামীকে নিয়ে মজার ছলে অভিযোগ করলেন শ্রীময়ী। অভিনেত্রী জানালেন, ‘কাঞ্চন গিফট দেয় না। ও আসলে গিফট দেওয়ার সময় শাড়ির সাইজটা বুঝতে পারে না। কাঞ্চন রুমালের সাইজ বুঝতে পরে না। ও মেয়েকে গিফট দেয় এটাই বরং বেটার।’

আরও পড়ুনঃ আমি মুসলিম নই, ভারত হিন্দু রাষ্ট্র হলে আমি খুশিই হব, বিস্ফোরক অঞ্জনা বসু!

গত ১ নভেম্বর তাদের কন্যা সন্তান কৃষিভ জন্ম নেয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেও কম সমালোচনার মুখে পড়েননি তারা। সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন। কিন্তু তাতেও ট্রোল থামেনি। এমনিতেই সেলিব্রিটিদের নিয়ে সবসময় সমালোচনা চলতেই থাকে।

Back to top button