সামনে এলো রুবেল শ্বেতার বিয়ের কার্ড! প্রকাশ্যে বিয়ের তারিখ! কবে চার হাত এক করছেন এই মিষ্টি জুটি?

ধারাবাহিক, ছবিতে কাজ গিয়ে একে অপরের প্রেমে পড়া নতুন কিছু নয়। সেরকমই জনপ্রিয় এক ধারাবাহিকে কাজ করতে গিয়ে একে অপরের সঙ্গে প্রথম পরিচিত হয়েছিলেন শ্বেতা রুবেল। জি বাংলার (Zee Bangla) এক সময়কার জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকি (Jamuna Dhaki) তে জুটি বেঁধেছিলেন শ্বেতা রুবেল (Shweta-Rubel)। সেই ধারাবাহিকের সেটে একে অপরের সঙ্গে পরিচয়, তারপর বন্ধুত্ব এবং সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। আর সেই প্রেম পরিণতি পেতে চলেছে আর কয়েক দিনের মধ্যে।
হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই আসতে চলেছে বহুল প্রতীক্ষিত সেই দিন। যার জন্য শ্বেতা রুবেলের ভক্তরা এতদিন অপেক্ষা করছিলেন। এরই মধ্যে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আশীর্বাদ পর্ব সেরেছেন পরিবারের লোকজনদের নিয়ে শুটিংয়ের ফাঁকে ফাঁকে বিয়ের কাজ এগিয়ে রাখছে দুই পরিবারই। তারই মাঝে চলছে আইবুড়ো ভাতের পর্ব। এরইমধ্যে তাদের বিয়ের কার্ডের ছবি সামনে এসেছে।

আশীর্বাদের দিনে অভিনেত্রীকে সাজাতে এসেছিলেন মেকআপ আর্টিস্ট। ওই মেকআপ আর্টিস্ট এর আগেও শ্বেতাকে সাজিয়েছেন। তাই আগে থেকেই তার সাথে পরিচয় ছিল অভিনেত্রীর। সেই কারণে ওই মেকআপ আর্টিস্টকে বিয়ের কার্ড দিয়ে আমন্ত্রণ জানান অভিনেত্রী। তখনই ওই মেকআপ আর্টিস্ট নিয়ে ব্লগ ভিডিওতে শ্বেতা রুবেলের বিয়ের কার্ড দেখান। লাল রঙের বিয়ের কার্ডটি দেখতে অপূর্ব। উপরে লেখা শ্বেতা রুবেলের নাম।
তবে কবে বিয়ে করতে চলেছেন তারা সেটা এখনো জানা যায়নি। বিয়ের তারিখ এখনো সামনে আনেননি অভিনেত্রী না অভিনেতা কেউই। বর্তমানে শ্বেতাকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে-তে অভিনয় করতে। সেখানে তার চরিত্রের নাম শ্যামলী। অন্যদিকে রুবেল অভিনয় করছে নিম ফুলের মধু ধারাবাহিকে। সেখানে তার চরিত্রের নাম সৃজন। দুটি ধারাবাহিকই দর্শকমহলে বেশ জনপ্রিয়।
আরও পড়ুনঃ “কলকাতা এখন মধ্যবিত্ত হয়ে গেছে”- বদলে গেছে প্রাণের শহর! আক্ষেপের সুর অপর্ণা সেনের কন্ঠে!
কিছুদিন আগেই শ্বেতার পিসির মৃত্যু খবর শোনা গিয়েছিল। তারপর থেকেই দুজনের বিয়ে হবে কি না সেই নিয়ে জল্পনা চলছিল। তবে সেই সব জল্পনার জবাব দিয়েছেন তারা। সব বাধা পেরিয়ে অবশেষে তাদের বিয়ে হচ্ছে। তাদের আগামী জীবন সুখের হোক এই শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকে।

