অসাধ্য সাধন করলো আনন্দী! স্ত্রীর গর্বে গর্বিত আদি! হেরে ভূত নন্দিনী! জমে ক্ষীর আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল আনন্দী সুমনাকে ডেলিভারি বয় সাজিয়ে মেডিনেসে খাওয়ার ডেলিভারির জন্য রাজি করায়। তারপর সুমনা খাওয়ায় নিয়ে পৌঁছে যায় মেডিনেসে। সুমনা খুঁজতে খুঁজতে হঠাৎ তার বরের সাথে ধাক্কা খায়। কোনরকমে আনন্দী সুমনাকে বাঁচিয়ে নিয়ে আসে। তারপর বাচ্চাদের নিজের হাতে খাওয়ার খাইয়ে দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু আনন্দী তো বুঝতে পারে না কি হলো। এরপর বাড়িতে এসে আনন্দী জানতে পারে সুমনার ছেলে কে তার থেকে দূরে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার কাছে আসতে পর্যন্ত দেওয়া হয় না। আর এসব শুনে আনন্দী কথা দেয় সুমনাকে তার ছেলেকে ফিরিয়ে দেবে।

আনন্দী আজকের পর্ব ২১ ডিসেম্বর (Anondi Today Episode 21 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আনন্দী বোর্ডিং স্কুলে ফোন করলেও সুমনার ছেলের সাথে কারোর কথা বলার অনুমতি নেই তাই জন্য সুমনা ছেলের সাথে কথা বলতে পারে না। কিন্তু আনন্দী কথা দেয় সুমনাকে তার ছেলের কাছে ফিরিয়ে দেবে। এরপর আদি বাড়িতে ফিরে এলে আনন্দী হঠাৎ দরজা বন্ধ করে দিতে আদিকে সুমনার ছেলের বিষয়ে জেরা করতে থাকে। কিন্তু আদি বলে দেয় আনন্দী যেন এই সব বিষয়ে মাথা না ঘামায়।
অসাধ্য সাধন করলো আনন্দী
তারপর হঠাৎ করেই কাকুমণি আনন্দীকে ফোন করে এক্ষুনি মেডিনসে আসতে বলে। আনন্দী তো ভয় পেয়ে ছুটে যায়। আদিও আনন্দীর পিছন পিছন ছুটে যায়। তারপর নার্সিংহোমে গিয়ে দেখে একটা বাচ্চা সেখানে নেই, তার মা বাবা কাদঁছে। আর সেই সুযোগেই নন্দিনী এসে আনন্দীর উপর বদনাম দিতে থাকে। আনন্দীর উপর সব দোষ চাপিয়ে দেয়। পুলিশকে ফোন করতে বলে। তারপর হঠাৎই কাকুমনী ওই বাচ্চাটিকে ডেকে আনে। আর সবাই দেখতে পায় বাচ্চাটি আনন্দীর চেষ্টায় আবার হাঁটতে পারছে।
আরও পড়ুনঃ টলিপাড়ায় ফের শোকের ছায়া! অভিনেতার জীবনে নেমে এলো বিরাট দুঃসংবাদ!
তার বাচ্চাটির মা বাবা আনন্দীকে ধন্যবাদ জানায়। আদিও খুব খুশি হয়। এদিকে পরের দিন আনন্দী নার্সিংহোমে কাজে এসে আড়াল থেকে শুনতে পায় খাবারের মান নিয়ে সুপায়ন কারোর সাথে কথা বলছে। আর তার থেকে কমিশন খাওয়ায় কথাও শুনে নেয় আনন্দী। আর সব সত্যিটা তার সামনে চলে আসে। কিন্তু আনন্দী এটা আদিকে বোঝাতে পারে না। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

