আবারো ইতিহাস সৃষ্টি করল মিঠিঝোরা! বাংলা ধারাবাহিকের ইতিহাসে প্রথমবার! নজির গড়লো জি বাংলা!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক (Television Serial) গুলির মধ্যে অন্যতম হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি। সম্প্রতি ১ বছর সম্পূর্ণ হল এই ধারাবাহিক শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকে রাই অনির্বাণের বৈবাহিক জীবনের বিভিন্ন ঘটনা ফুটিয়ে তোলার পাশাপাশি স্রোত সার্থকের বৈবাহিক জীবনের গল্পও এখন দেখানো হয়েছে। টিআরপি তালিকায় এই ধারাবাহিক বিশেষ নজির গড়তে না পারলেও অনেক দর্শকেরই বেশ পছন্দের ধারাবাহিক এটি। ধারাবাহিকে তিন বোনের জীবন কাহিনী দেখতে বেশ পছন্দ করেন দর্শক। তবে এবার বাংলা ধারাবাহিক জগতের ইতিহাসের পাতায় রেকর্ড তৈরি করল মিঠিঝোরা।

Zee Bangla, Bengali serial, Serial, Bengali television, Mithijhora, জি বাংলা, বাংলা সিরিয়াল, সিরিয়াল, বাংলা টেলিভিশন, মিঠিঝোরা

আপনার নিশ্চয়ই প্রত্যেকেই জানেন বেশ কয়েক মাস ধরেই মিঠিঝোরা ধারাবাহিকটি জি বাংলার পর্দায় ৪৫ মিনিট ধরে সম্প্রচারিত হচ্ছে। মিঠিঝোরা প্রথম ধারাবাহিক যেটা ৪৫ মিনিটের জন্য দেখানো হয়ে থাকে টিভিতে। এর আগে অন্য কোন চ্যানেলে অন্য কোন ধারাবাহিক ৪৫ মিনিট ধরে দেখানো হয়নি। কখনো কখনো একঘন্টার মহাপর্ব দেখানো হয় ঠিকই কিন্তু টানা প্রতিদিনই ৪৫ মিনিট করে কোন ধারাবাহিকের এপিসোড দেখানো হয় না।

এই বিশেষ নজির গড়ার ক্ষেত্রে মিঠিঝোরাই প্রথম ধারাবাহিক। তারপরে মিঠিঝোরার দেখাদেখি মালাবদল ধারাবাহিকও ৪৫ মিনিট ধরে দেখানো শুরু করে। এছাড়াও আরও একটি রেকর্ড তৈরি করল মিঠিঝোরা। যা সত্যি এর আগে অন্য কোন ধারাবাহিকে দেখা যায়নি। দর্শকেরা মিঠিঝোরার থেকে এই ধরনের অসাধারণ রেকর্ড আশাও করেননি হয়তো। মিঠিঝোরার আগে ধারাবাহিক জগতে এই রেকর্ড কারো নামে নেই।

এই ধারাবাহিকের নিত্য দর্শক তারা জানেন ধারাবাহিকের শুরুর দিন থেকেই সার্থকের বাবার ভূমিকায় অভিনয় করতেন জনপ্রিয় অভিনেতা কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়। তবে হঠাৎ করেই ধারাবাহিকের মাঝপথে সেই চরিত্রের মুখ বদল হয়। ধারাবাহিকে সার্থকের বাবার চরিত্রে নিয়ে আসা হয় অভিনেতা বিপ্লব দাশগুপ্তকে। জানা গিয়েছিল অভিনেতা কৃষ্ণকিশোর মারণ্য ক্যান্সারে আক্রান্ত হয়েছেন যার কারণে মাঝপথে ধারাবাহিক ছাড়তে হয় তাকে।

আরও পড়ুন: ৭৯-এ থামলো পথচলা! ফের অপূরণীয় ক্ষতির সম্মুখীন বাংলার অভিনয় জগৎ!

তবে হঠাৎ করেই গতকালের এপিসোড থেকে আবারো অভিনেতাকে দেখা যাচ্ছে সার্থকের বাবার ভূমিকায়। এই প্রথমবার কোন ধারাবাহিকে চরিত্রের মুখ বদল করার পরেও আবারো পুরনো অভিনেতাকে সেই চরিত্র ফিরিয়ে আনা হয়েছে। মিঠিঝোরা প্রথম ধারাবাহিক যেখানে এই পরিবর্তন লক্ষ্য করা গেছে। আসলে কোন ধারাবাহিকের মাঝপথে যদি সেই চরিত্রের মুখ বদল হয় তাহলে তাকে বাকি ধারাবাহিক জুড়ে তাকেই দেখা যায় কিন্তু মিঠিঝোরা সেই রেকর্ড ভেঙে দিলো।

Back to top button