এ বছরের অ্যাওয়ার্ড শোয়ের মাঝে দর্শকরা স্মৃতিচারণ করলেন বিগত বছরের! মিঠাই এবং তার উচ্ছেবাবুকে পিছিয়ে দিয়ে ২০২২ এ ছোটপর্দা থেকে সবচেয়ে বেশি পুরস্কার ও সম্মাননা জিতে নিয়েছেন যে তারকারা

ধারাবাহিক অর্থাৎ ছোট পর্দার দুনিয়া বাংলা ইন্ডাস্ট্রির সত্যিই সমান্তরাল একটি জগৎ। সেখানের তারকা, তাঁদের অনুরাগী সব মিলিয়ে একটি জগৎ। তাই সেই জগতের যেমন বিপুল সংখ্যক দর্শকও আছে, তেমন তাঁর অনেক হিসেব নিকেশও আছে। যেমন একটি হিসেবে ধরা পড়েছে, ২০২২ আল ধারাবাহিক থেকে দু’জন অভিনেতা ও অভিনেত্রী বিপুল সংখক পুরস্কার জিতে নিয়েছেন। তাঁদের নাম হল, অন্বেষা হাজরা (Annwesha Hazra) ও শন ব্যানার্জি (Sean Banerjee)।

এই দুটো নাম বাংলা ধারাবাহিকের খুব পরিচিত। একের পর এক ধারাবাহিক করে তাঁরা নিজেদের জগতে ওই জায়গাটা তৈরি করতে পেরেছেন। আর তাই নিজেরাও মাঝে মধ্যে নিজেদের বহু কথা জানিয়ে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন। যেমন অভিনেতা শন ব্যানার্জি। উত্তর কুমার তাঁর দাদু, ও সুপ্রিয়া দেবী তাঁর দিদিমা। তাঁদের নাতি তিনি।

কিন্তু তারপরও নেপটিজমের ধার কাছ দিয়ে না গিয়ে পড়াশোনার পাশপাশি অভিনয়ের ভালোবাসাকে জিইয়ে রেখেছেন। শুধু ছোট পর্দায় না, মঞ্চতেও অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন বিভিন্ন প্রজেক্ট নিয়ে। আর ছোট পর্দায় যখন আসেন, তখন তো অর্ধেক মেয়ের হার্ট থ্রব একা তিনিই।

ওদিকে, অভিনেত্রী অন্বেষা হাজরা। মূলত “এই পথ যদি না শেষ” হওয়ার ঊর্মি চরিত্রর পর থেকে তাঁর জনপ্রিয়তা শীর্ষে পৌঁছায়। কিন্তু এসবের মাঝেও তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট, ও তাঁর দরদী ব্যবহারে এমনিতেই দর্শকদের মনে বেশ ভালো মতো জায়গা করে নিয়েছেন ।

এবার লক্ষ্য করা গিয়েছে ২০২২ সালে ধারাবাহিক সংক্রান্ত অ্যাওয়ার্ড ও সম্মাননার দিক দিয়ে এই দুই অভিনেতা ও অভিনেত্রীই সবথেকে বেশি সংখ্যক পুরস্কার ও সম্মাননা জিতে নিয়েছেন। তাঁদের ঝুলিতে চ্যানেল, টেলি একাডেমি সহ অন্যায় অ্যাওয়ার্ডতো রয়েইছে। আর এমনি এমনি পুরস্কার পাওয়া যায় না, যেমন কাজ তেমন কর্ম। তাঁরা নিজেদের দর্শকদের কাছে প্রিয় করে তুলতে পারছেন, তাই তাঁদের বাড়িতেও সম্মাননার সংখ্যা বাড়ছে।

Back to top button