সঙ্গী হয়েছে অর্থাভাব! সংসারের হাল ধরতে প্রথম সারির অভিনেত্রী এবার বার সিঙ্গার!

অভিনয় জগতে (Film Industry) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা অভিনয় করার পাশাপাশি অন্যান্য আরো অনেক ব্যবসা বা কাজের সঙ্গে যুক্ত। এমন অনেক অভিনেতা অভিনেত্রীকে আমরা চিনি যারা ধারাবাহিককে (Television Serial) কাজ করার পাশাপাশি শাড়ির ব্যবসা, জুয়েলারি ব্যবসা, অথবা অন্য কোন ব্যবসা সামলাচ্ছেন একার হাতে। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী সানন্দা বসাক (Sananda Basak), অভিনেত্রী রূপসা চক্রবর্তী (Rupsha Chatterjee) সহ আরো অনেকে। রান্নাঘরের সুদীপা চ্যাটার্জি দিদি নাম্বার ওয়ান এর রচনা ব্যানার্জিরও নিজস্ব ব্যবসা রয়েছে।
তবে এই প্রথম বার অভিনয় জগতের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী অভিনয় ছেড়ে নামলেন অন্য পেশায়। যা একেবারেই আশা করা যায় না এত বড় একজন অভিনেত্রীর থেকে। অভিনেত্রী এবারে অভিনয় ছেড়ে বার সিঙ্গার হিসেবে শুরু করলেন নিজের ক্যারিয়ার। এই ধরনের পেশাকে আমাদের সমাজে বরাবরই নিচু চোখে দেখা হয়। খুব অভাব অনটন না থাকলে এই ধরনের পেশার সঙ্গে সাধারণত কেউ যুক্ত হয় না। কিন্তু অভিনয় জগতের প্রথম সারির অভিনেত্রী হঠাৎ কেন এই কাজের সঙ্গে যুক্ত হলেন সেটাই বুঝতে পারছেন না দর্শক।
অভিনয় ছেড়ে বার সিঙ্গার জনপ্রিয় অভিনেত্রী
অভিনেত্রীকে বার সিঙ্গার হিসেবে দেখে প্রত্যেকেই অবাক হয়ে গিয়েছেন। সুন্দর সেজেগুজে কলকাতা শহরের একটি নামী বারে গান করছেন অভিনেত্রী। সকলের মাঝে দাঁড়িয়ে নিজের গানের মাধ্যমে মনোরঞ্জন করছেন সকলের। অভিনেত্রী ইতিমধ্যে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন। এছাড়াও বড় পর্দা, ওয়েব সিরিজে অভিনেত্রী অভিনয় করেছেন।
স্টার জলসা, জি বাংলার মতন জনপ্রিয় চ্যানেলে কাজ করেছেন রানী রাসমণি ধারাবাহিককেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই ধারাবাহিকেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। তারপরে জি বাংলার পর্দায় তাকে আর দেখা যায়নি। স্টার জলসার পাশাপাশি আরো বেশ কিছু চ্যানেলে কাজ করেছেন। প্রধান চরিত্রেও একাধিকবার ধরা দিয়েছেন তিনি।
আরও পড়ুন: ডুবলো জি বাংলার মুখ! জলসার সামনে মুখ থুবড়ে পড়লো জি’য়ের নতুন নতুন মেগা! আশার আলো হয়ে একা লড়ছে পরিণীতা!
জনপ্রিয় সেই অভিনেত্রী আর কেউ নন সকলের প্রিয় সম্পূর্ণা মন্ডল। আসলে পুরো ঘটনাটাই ঘটেছে রিল লাইফে। সান বাংলায় জনপ্রিয় এক ধারাবাহিক হলো ‘বসু পরিবার’। দীর্ঘদিন ধরে দর্শকের মন জয় করেছে এই পারিবারিক গল্প। ধারাবাহিককে অভিনেত্রীর চরিত্রের নাম নীলা।সংসারের হাল ধরতে নীলা এবার বার সিঙ্গার। জেঠিমার চিকিৎসার টাকা জোগাড় করতে আর সংসারের হাল ধরতে নীলা বারে গান গাওয়ার প্রস্তাবে রাজি হয়। বর্তমানে জমে উঠেছে ধারাবাহিকের গল্প।

