ডুবলো জি বাংলার মুখ! জলসার সামনে মুখ থুবড়ে পড়লো জি’য়ের নতুন নতুন মেগা! আশার আলো হয়ে একা লড়ছে পরিণীতা!

ধারাবাহিক (Television Serial) হলো বর্তমান সময়ে আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ। ধারাবাহিকগুলি রয়েছে বলেই প্রতিদিনের একেঘেয়ে জীবন থেকে মুক্তি পাওয়া যায়। বিনোদন জগতের (Entertainment world) অনেকটা জুড়েই রয়েছে এই ধারাবাহিকগুলি। প্রতিদিনের বিনোদন বলতে তো আমরা এই ধারাবাহিক গুলি বুঝি। কয়েক দশক ধরে ধারাবাহিকগুলি দর্শকদের মন জয় করে আসছে। বর্তমানে তো বিভিন্ন ধরনের ধারাবাহিক দেখানো হয় একাধিক চ্যানেলের মাধ্যমে।
তবে বর্তমানে ধারাবাহিকগুলি সম্পূর্ণ টিআরপি নির্ভর। টিআরপি রেটিং এর উপরে ধারাবাহিক গুলির টিকে থাকা নির্ভর করে। তাই জন্যই তো বর্তমানে টিআরপি রেটিং ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিটি ধারাবাহিকের ক্ষেত্রে। টিআরপি রেটিং ঠিক রাখার জন্য প্রতিটি ধারাবাহিক চেষ্টা করে টানটান উত্তেজনা ধরে রাখতে। তবে এবার সেই চেষ্টায় ব্যর্থ হল জি বাংলা।
লজ্জার হার জি বাংলার
প্রতি সপ্তাহের বৃহস্পতি বারে দর্শকেরা অধির আগ্রহে অপেক্ষা করে থাকে টিআরপি জানার জন্য। কোন ধারাবাহিক কতটা ভালো ফলাফল করল, কোন ধারাবাহিক পিছিয়ে পড়ল, কে হলো প্রথম জানতে আগ্রহে থাকেন দর্শক। এই সপ্তাহে টিআরপি রেটিং তালিকায় চোখ রাখলেই মন ভাঙছে জি বাংলার দর্শকদের। একটু একটু করে পিছিয়ে পড়ছে জি বাংলা স্টার জলসার কাছে। এই সপ্তাহে একেবারে লজ্জার হার হলো জি বাংলার।
এই সপ্তাহের টিআরপি রেটিং তালিকায় চোখ রাখলেই দেখা যাচ্ছে বেশিরভাগ স্টার জলসার ধারাবাহিক গুলি জায়গা করে নিয়েছে টিআরপি তালিকাতে। জি বাংলার এক দুটো ধারাবাহিক ছাড়া কেউ জায়গা পায়নি চলতি সপ্তাহে। একা লড়াই করে চলেছে পরিণীতা। জি বাংলার নতুন শুরু হওয়ার ধারাবাহিকগুলি একেবারে টিকতে পাচ্ছেন না স্টার জলসার কাছে। একমাত্র পরিণীতা মান সম্মান রক্ষা করে রেখেছে জি বাংলার।
আরও পড়ুন: টিআরপি তালিকায় টানটান উত্তেজনা! জলসা জি-এর মাঝে জোরদার টক্কর! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা
চলতি সপ্তাহে পরিণীতার টিআরপি রেটিং ৭.৩। উল্টোদিকে উড়ান এই সপ্তাহে পেয়েছে ৬.৯। উড়ানকে এই সপ্তাহে গো হারান হারিয়েছে পরিণীতা। জি বাংলার একমাত্র নতুন ধারাবাহিক যেটা লড়াই করছে জি বাংলার মান-সম্মানের জন্য। আর একটি নতুন ধারাবাহিকও টিকতে পারছে না স্টার জলসা সামনে। একমাত্র পরিণীতা লড়াই করছে আর বাকি সবকটি ধারাবাহিক পিছিয়ে পড়েছে।

