‘একটা সিরিয়াল হিট হলে এরা কলার তুলে ঘোরে, লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে!’- টেলি শিল্পীদের উদ্দেশ্যে মুখ খুললেন শাশ্বত

এই মুহূর্তে ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা হলেন শাশ্বত চ্যাটার্জী (Saswata Chatterjee)। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে সাথে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিও কাঁপাচ্ছেন অভিনেতা। এছাড়াও OTT প্লাটফর্মেও বেশ জাঁকিয়ে বসেছেন তিনি। শুধুমাত্র বাংলা নয় পাশাপাশি হিন্দি ওটিটি প্লাটফর্মেও কাজ করেছেন তিনি। এরই মধ্যে শাশ্বত বিদ্যা বালান (Vidya Balan), সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput), কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এর মত বড় বড় তাবড় অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন।
বলি ক্যুইন কঙ্গনা রানাউত (Kangna Ranaut) এর ‘ধাকড়’ ছবিতে রিং মাস্টারের ভূমিকায় অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন শাশ্বত। এছাড়াও বব বিশ্বাস চরিত্রটি ব্যাপক প্রশংসা পেয়েছিল দর্শক মহলে। একসময় ছোট পর্দার হাত ধরেই অভিনয় জগতে পরিচিতি পেয়েছিলেন। ‘একদিন প্রতিদিন’, ‘এখানে আকাশ নীল’ এর মতন সিরিয়ালে অভিনয় করেছেন। তিনি এখন টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডে কাজ করছেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বেশ কিছু কথা বলেছেন অভিনেতা। তাকে প্রশ্ন করা হয় কমল হাসানের সঙ্গে কাজ করে তিনি কি শিখলেন। এই প্রসঙ্গে অভিনেতা জানান “আমি সেটে অনেককিছু শিখেছি নতুন করে। কিভাবে এত সফল হওয়ার পরেও একজন মানুষ এত পানকচুয়াল ও ডেডিকেটেড হয়। কারণ আমি অনেক জায়গায় দেখেছি একটা সিরিয়াল হিট হলেই কলার তুলে ঘুরে বেড়ায়, হাবভাব পাল্টে যায়, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে অনেকে। এমন অনেককেই আমি চিনি।”
অভিনেতা আরও বলেন “উনাদের মধ্যে সেই কাজ করার খিদে আছে যে এখনো আমি কাজ করবো, আর প্রতিটা কাজ আমার কাছে নতুন। আমি সেটে এক মুহুর্ত দেরি করে ঢুকবো না। আমার শট হয়ে গেলেও আমি বসে বাকিদেরটা দেখব। এগুলো শিখছি। আর মনে থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করছি যে ইন্ডাস্ট্রিতে আমাদের কত বছর হয়ে গেল। ঝেড়ে ফেলেছি এখন।”
আরও পড়ুন: ক্লাস নাইনে ফেল! অতিকায় চেহারায় জুটেছে নিন্দা! সমস্ত কটুক্তিকে নস্যাৎ করে সেই মোটা মেয়েটি আজ বাংলার সফল অভিনেত্রী!
অভিনেতাকে এতদিন আমরা পজিটিভ চরিত্রে অভিনয় করতে দেখেছি। তবে বর্তমানে আমরা তাকে নেগেটিভ চরিত্রেও পাচ্ছি। বরাবরই অভিনেতা নিজের চরিত্রগুলি নিয়ে সচেতন। একই ধরনের চরিত্র করতে কোনদিনও পছন্দ করেন না। তাই নানারকম ভাবে পর্দায় আমরা তাকে বিভিন্ন সময়ে পেয়েছি।

