“খাদান”-এ সৌরভ গাঙ্গুলী! দেবের বিপরীতে দেখা যাবে বাংলার দাদাকে!

আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেব (Dev Adhikari) অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি খাদান (Khadaan)। ইতিমধ্যেই ছবির ট্রেলার ভিডিও মুক্তি পেয়েছে এবং ছবির কিশোরী গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে। ছবিতে থাকছে নানান চমক সেটা ট্রেলার দেখেই আন্দাজ করতে পারছে দর্শক। ছবিতে দেবের ডাবল ভূমিকা থাকছে। বাবা ও ছেলের ভূমিকায় দেখা যাবে দেবকে। মোহনের ভূমিকায় থাকছেন যিশু সেনগুপ্ত (Jishu Sengupta)

ছবি পরিচালনার দায়িত্বে থাকছেন সুজিত রিনো দত্ত। ছবিতে দেখা যেতে চলেছে অনির্বাণ চক্রবর্তী, জন ভট্টাচার্য, সুজন নীল ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষের মতো অভিনেতাদের। কি বলতে চা? ছবিতে দেবের বিপরীতে থাকলে ইধিকা পাল আর যিশু সেনগুপ্তর বিপরীতে দেখা যাবে স্নেহা বসুকে। এছাড়াও ছবিতে আরও একটি বিশেষ চকম থাকছে। যা এখনও দর্শকদের সামনে আনা হয়নি। ছবিতে বিশেষ ভূমিকায় থাকছে বাংলার মহারাজ।

খাদান ছবিতে বিশেষ চরিত্রে সৌরভ গাঙ্গুলী

অর্থাৎ ছবিতে দেখা যেতে চলেছে সকলের প্রিয় সৌরভ গাঙ্গুলীকে। বিশেষ ভূমিকায় ধরা দিলেন তিনি দেব যীশুর সাথে। খেলার মাঠের পাশাপাশি যেমন দাদাগিরির মঞ্চেও জনপ্রিয়তা অর্জন করেছেন দাদা এবারে কি তবে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন তিনি? খেলোয়াড় সৌরভ গাঙ্গুলীকে কি এবারে অন্যরূপে দেখতে পাবে বাঙালি? সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে দর্শকমহলে।

বর্তমানে নিজের ছবির প্রচারে বিভিন্ন জায়গায় যাচ্ছে দেব, যীশু সহ প্রত্যেকেই। অনেকেরই ধারণা এই খাদান ছবির হাত ধরে বাংলা সিনেমা ফিরে পেতে পারে নিজের জায়গা। সেখানে যদি দেব যীশুর সঙ্গে যুক্ত হয় সৌরভ গাঙ্গুলী এবং ঝুলন গোস্বামী তাহলে তো আর কথাই নেই, ছবি যে হিট করবে সেটা বলা বাহুল্য। তবে কোন ভূমিকায় থাকছেন দুই জনপ্রিয় ভারতীয় ক্রিকেটার?

আরও পড়ুন: ভ’য়ংকর দু’র্ঘটনা! গাড়ি থেকে ছি’টকে পড়লেন অভিনেত্রী! মেয়ের মৃ’ত্যুর খবরে কেঁদে উঠলেন কাজলের মা তনুজা দেবী!

আসলে টিম ‘খাদান’-এর তরফ থেকে একটি বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। যেখানে মুখোমুখি ‘দাদা ১১’ ভার্সেস ‘খাদান ১১’ খেলবে। এভাবেই ‘খাদান’-এর প্রমোশনে যুক্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী। মঙ্গলবার শুরু হয় এই খেলা যেখানে মুখোমুখি দেব এবং সৌরভ। সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল ‘খাদান’-এর বিশেষ টি-শার্ট পরে ক্রিকেট ব্যাট হাতে মাঠে।

Back to top button