বিদেশি পোশাক পরলেই সর্বনাশ! ক্ষেপে যেতেন বাবা! শাড়ি নিয়ে একি বললেন মমতা শংকর!

জনপ্রিয় নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্করকে (Mamata Shankar) কে না চেনেন। নিজের নাচ ও অভিনয়ের জন্য তিনি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয় ছিলেন। ১৯৫৫ সালের ৭ জানুয়ারী জন্মগ্রহণ করেন। বাবা নৃত্যশিল্পী উদয় শঙ্কর এবং মা অমলা শংকর। তার আরও একটি পরিচয় হলো তিনি সঙ্গীতজ্ঞ পন্ডিত রবিশঙ্করের ভাগ্নি।

১৯৭৬ খ্রিষ্টাব্দে মৃণাল সেন পরিচালিত মৃগয়া ছবির হাত ধরে তার অভিনয় জীবন যাত্রা শুরু। এরপর একের পর এক গণশত্রু, শাখা প্রশাখা, আগন্তুক, শূন্য থেকে শুরু, প্রজাপতি, রঞ্জনা আমি আর আসবনা, জাতিস্মর, আগন্তুকের পরে, পিংক, প্রধান এর মতন ছবিতে কাজ করেছেন।

শেষবার তাকে দেখা গিয়েছে প্রধান ছবিতে মিঠুন চক্রবর্তীর সাথে অভিনয় করতে। নিজের নাচ ও অভিনয়ের জন্য তো তিনি বরাবরই দর্শক মহলে বিশেষ পরিচিত। তবে বেশ কিছুমাস ধরে একাংশ নেটিজেনদের সমালোচনার শিকার হয়েছেন অভিনেত্রী।

শাড়ি পরা নিয়ে ফের মন্তব্য মমতা শঙ্করের

আরজি কর কান্ডের পর এক সংবাদমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে মমতা শঙ্কর অভিনেত্রী মেয়েদের পোশাক পরা নিয়ে মন্তব্য করেন। সেই নিয়ে সমালোচনার শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। নেটিজেনদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাকে। মেয়েদের শাড়ি পরার ধরন নিয়ে অভিনেত্রী মমতা শঙ্করের মন্তব্য ঘিরে তোলপাড় হয়েছিল সামাজিক মাধ্যম।

আরও পড়ুন: “হ্যাঁ আমি চটি চাটা”- বিস্ফোরক কনীনিকা বন্দ্যোপাধ্যায়!

এবারে এই নিয়ে আরও একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি। তবে এবারে আরও কোনো বেফাঁস মন্তব্য নয়। অভিনেত্রীকে প্রশ্ন করা হয় শীত গ্রীষ্ম বর্ষা শাড়ি কি ভরসা? এই প্রশ্নের উত্তরে হেসে জবাব দেন তিনি। অভিনেত্রী বলেন “হ্যাঁ আমার জন্য ছোট থেকে শাড়িই ছিল ভরসা। বাবা মা কোনদিনই বিদেশী পোশাক পড়া পছন্দ করতেন না। বিশেষ করে বাবার ছিল একেবারে না পসন্ড। ছোটবেলা থেকেই আমি ঘাগড়া আর চোলি পরতাম, তারপর শাড়ি পরার যখন বয়স হলো তখন শাড়ি। এখন যেটা হয়েছে এখন মনে হয় উফ আবার শাড়ি পরতে হবে, এখন কিছু একটা আলখাল্লা মতন পরলেই হলো। কিন্তু শাড়ি সবসময় প্রিয়।”

Back to top button