দেড় বছরের মিঠাইয়ের মুকুট ছিনিয়ে নিল জগদ্ধাত্রী! মিঠাই ভক্তদের হতাশার মাঝেই খুশির ঝলক জগদ্ধাত্রী ভক্তদের মধ্যে

সবচেয়ে পুরনো ধারাবাহিক হল জি বাংলার ‘মিঠাই’। যার মূল ভুমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায়কে। শুরুতেই টিআরপির শীর্ষে পৌঁছেছিল এই ধারাবাহিক। একটা সময় ৫৬ বার টি আর পি তালিকায় শীর্ষস্থান দখল করেছে মিঠাই। এই সময়ে দাঁড়িয়ে এইরকম জনপ্রিয় ধারাবাহিক আরও দুটো পাওয়া খুবই মুশকিল। দীর্ঘ দু বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় সম্প্রচার হচ্ছে এই ধারাবাহিক।

অন্যদিকে প্রতিদিন নতুন নতুন টুইস্ট নিয়ে হাজির হচ্ছে জগদ্ধাত্রী। গল্পটি একটি অনাথ মেয়ে জগদ্ধাত্রী এবং একটি ধনী ছেলেকে ঘিরে জড়িত যারা উভয়ই বন্ধু এবং অপরাধ কর্মকর্তা। জগদ্ধাত্রী একজন সিক্রেট ক্রাইম ব্রাঞ্চ অফিসার কিন্তু তার আসল পরিচয় কেউ জানে না। জগদ্ধাত্রী মুখার্জি (নী সান্যাল) ওরফে জস সান্যাল – একজন বিশেষ অপরাধ শাখার অফিসার হিসেবে অঙ্কিতা মল্লিক, দেব এবং শিখার মেয়ে, স্বয়ম্ভুর স্ত্রী, মেহেন্দির সৎ বোন। স্বয়ম্ভু মুখার্জির চরিত্রে সৌম্যদীপ মুখার্জি – একজন বিশেষ অপরাধ শাখার অফিসার, জগদ্ধাত্রীর স্বামী, উৎসবের সৎ ভাই।

প্রায় দেড় বছর ধরে অরমাক্স মিডিয়ার তরফ থেকে যে ‘অরমাক্স ক্যারেক্টার ইন্ডিয়া লাভস(বাংলা)’ মোস্ট পপুলার ফিকশন ক্যারেক্টারের খেতাব ছিল মিঠাই এর কাছে। এবার সেই জায়গা দখল করল জগদ্ধাত্রী। তার দরুন বেশি হতাশ হয়েছে মিঠাইয়ের ভক্তরা। এর আগে কেউ টানা এতদিন এই লিস্টে ছিল? তবে কি এবার টলল রানীর আসন? দিন দিন বেশ ভালোই জনপ্রিয় হচ্ছে জগদ্ধাত্রী। এক কথায় জগদ্ধাত্রীও বিউটি উইথ ব্রেইন।

এই ঘটনায় বেশ উচ্ছ্বসিত জগদ্ধাত্রী ভক্তরাও। এটা ভেবে তারা ভীষন সন্তুষ্ট যে এইবার মিঠাই কে টপকে তার জায়গা দখলে সক্ষম হয়েছে জগদ্ধাত্রী। তাদের প্রশ্ন একটাই টিআরপির ক্ষেত্রেও কি মিঠাইকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করতে পারবে জগদ্ধাত্রী? এখন শুধু সেটাই দেখার পালা।

Bengali television

এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক নেটিজেন দুঃখ প্রকাশ করে বলেছেন ‘অবশেষে রানী তার রাজত্ব হারালো। পুরনোদের সরে এসে নতুনদের জায়গা দিতে হয় জানি। এইবার দেখার পালা কে রাজ করে। আচ্ছা মিঠাই এর আগে কি এই লিস্টে টানা কেউ ছিল?’

বেশ দক্ষতার সাথে নিজের জায়গা ধরে রেখেছিল সৌমিতৃষা। তার এক ভক্ত মন্তব্য করেন, প্রায় দেড় বছর পর প্রথম স্থান ছেড়ে দ্বিতীয় স্থানে মিঠাই। তারা দেড় বছর প্রথম স্থান ধরে রাখা মুখের কথা নয়। যা সৌমিতৃষা অর্থাৎ মিঠাই রানী করে দেখিয়েছে। এরমধ্যে প্রথম স্থানে জায়গা করে নিল জগদ্ধাত্রী।

Back to top button