৬ বছর পর ফের ছোট পর্দায় সকলের প্রিয় পাখি! আসছে মধুমিতা সরকারের নতুন ধারাবাহিক ‘বিলাসী’!

এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন টেলিভিশনের পর্দার (Television Serial) হাত ধরে। তবে বর্তমানে বড় পর্দায়, ওয়েব সিরিজে কাজ করে যাচ্ছেন। সে রকমই একজন জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী হলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। যিনি দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় ইন্ডাস্ট্রিতে অভিনয় করে দর্শকের মন জয় করছেন।
২০১২ সালে প্রথম স্টার জলসার কেয়ার করি না ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন মধুমিতা। তারপর একের পরের জনপ্রিয় ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক বোঝেনা সে বোঝেনাতে পাখি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল অভিনেত্রীর জনপ্রিয়তা। শেষবার অভিনেত্রীকে ছোট পর্দায় দেখা গিয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কুসুম দোলা তে অভিনয় করতে। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই ধারাবাহিক টানা চলেছিল টেলিভিশনের পর্দায়। ২০১৮ সালেই শেষ বার মধুমিতাকে ছোটপর্দায় দেখা গিয়েছিল।
এরপর মধুমিতা চিনি, চিনি ২, লাভ আজকাল পরশু, উত্তরণ, দিলখুশ, শ্রীকান্ত, কুলের আচারের মতন একাধিক ছবি এবং ওয়েব সিরিজের কাজ করেছেন। মধুমিতার অভিনীত সবকটি ছবি, ওয়েব সিরিজ ছিল দর্শকমহলে বিশেষ জনপ্রিয়। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় থাকেন অভিনেত্রী। মাঝেমধ্যে নিজের ফটোশুটের বিভিন্ন ছবি, ঘুরতে যাওয়ার বিভিন্ন ছবি ভিডিও পোস্ট করে থাকেন। অভিনয়ের পাশাপাশি ঘুরতে যেতে ভীষণ ভালোবাসেন মধুমিতা। কাজের ফাঁকে মাঝেমধ্যে পাহাড় জঙ্গলে ঘুরে বেড়ান।
ছোট পর্দায় ফিরছেন মধুমিতা
বড় পর্দায় দাপিয়ে কাজ করলেও মধুমিতার ছোট পর্দার ভক্তরা তাকে প্রতিদিন মিস করেন। কবে আবার তাকে ছোট পর্দায় দেখা যাবে সেই নিয়ে প্রায়শই প্রশ্ন উঠে আসে। তবে এবারে দর্শকদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে। অবশেষে বহু প্রতীক্ষার পর দীর্ঘ ছয় বছর বাদে আবার ছোট পর্দায় ফিরতে চলেছে সকলের প্রিয় মধুমিতা।
আমরা প্রত্যেকেই জানি জি বাংলার পর্দায় আগামী বছর একগুচ্ছ নতুন ধারাবাহিক আসতে চলেছে। সেরকমই একটি নতুন ধারাবাহিকে মুখ্য পরিচয় দেখা যেতে চলেছে মধুমিতাকে। এসবিএফ প্রোডাকশন হাউজের পক্ষ থেকে শরৎচন্দ্রের কালজয়ী গল্প ‘বিলাসী’ আসছে জি বাংলার পর্দায়। সেখানে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে মধুমিতাকে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দেখা যাচ্ছে। তবে আদৌ এই খবর সত্যি কিনা তা জানা যায়নি।
আরও পড়ুন: অ’ভিশপ্ত বছর ২০২৪ ! শিল্পীদের অকাল প্রয়াণে শূন্য শিল্পজগৎ! মা’রা গেলেন বিশ্ব বিখ্যাত জনপ্রিয় শিল্পী!
Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোনও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোনও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

