অ’ভিশপ্ত বছর ২০২৪ ! শিল্পীদের অকাল প্রয়াণে শূন্য শিল্পজগৎ! মা’রা গেলেন বিশ্ব বিখ্যাত জনপ্রিয় শিল্পী!

চলতি বছরে ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) সঙ্গে যুক্ত অনেক অভিনেতা অভিনেত্রী এবং শিল্পীর মৃ’ত্যু হয়েছে। আমরা আমাদের মাঝখান থেকে হারিয়েছি এমন অনেক জনপ্রিয় শিল্পীদের যারা বছরের পর বছর ধরে অনেক কিছু শিখিয়েছেন আমাদের, বিনোদন দিয়েছেন। কিন্তু কেউ তো অমর নয়, তাই প্রত্যেককেই একদিন না একদিন সবাইকে ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করতে হয়। সেই নিয়ম অনুযায়ী একে একে অনেককেই আমরা হারিয়েছি এবছর।
যেমন চলতি বছর অভিনয় জগতে জনপ্রিয় অভিনেতা মনোজ মিত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পাশাপাশি পথের পাঁচালীর দুর্গা উমা দাশগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্তের মা প্রয়াত হয়েছে। কয়েকদিন আগে মৃত্যু হয়েছে জনপ্রিয় রবীন্দ্র সংগীত শিল্পী পাপিয়া সারোয়ার। এরকম অনেক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছি আমরা আমাদের মাঝখান থেকে। চলতি বছরটা যে বিশেষ ভালো যাচ্ছে না আরো একবার প্রমাণ হলো।
সংগীত জগতের নক্ষত্রপতন
যেমন গতকাল রবিবার আমরা আমাদের মাঝখান থেকে আরো একজন জনপ্রিয় সংগীত শিল্পী কে হারিয়েছি। হারিয়েছি সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে। একের পর এক নক্ষত্র পতনে শোকোস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। জনপ্রিয় সংগীত শিল্পীর মৃ’ত্যুতে প্রত্যেকেই ভেঙে পড়েছেন। গতকাল ১৫ই ডিসেম্বর মাত্র ৭৩ বছর বয়সে প্রয়াত হলেন সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র জাকির হোসেন।
প্রখ্যাত তবলা বাদক এবং সঙ্গীতশিল্পী জাকির হোসেন ছিলেন সংগীত জগতের একজন বিশিষ্ট মানুষ। ১৯৫১ সালে মুম্বইয়ে জন্মগ্রহণকারী জাকির হুসেন, ছিলেন প্রখ্যাত তবলা বাদক উস্তাদ আল্লা রাখার পুত্র। শুধু দেশেই নয় বিদেশেও তাঁর দক্ষতা ছড়িয়ে রয়েছে। মাত্র ৩ বছর বয়স থেকে তবলায় হাতেখড়ি হয় তার। তারপর থেকে নিজের নাম খ্যাতি অর্জন করেছেন নিজ গুণে।
আরও পড়ুন: শারীরিক আবেদনে উত্তাল ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে দর্শকদের ক্ষোভের শিকার ইধিকা!
হঠাৎ করেই রবিবার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। রবিবার রাত বাড়তেই আমির আউলিয়া নামের এক ব্যক্তি যিনি নিজেকে তাঁর ভাগ্নে হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনি সোশ্যাল মিডিয়াতে জানান, শিল্পী অসুস্থ কিন্তু তাঁর মৃত্যুর খবর ভুঁয়ো। এই খবরটিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। সোমবার ভোরবেলায় পরিবারের তরফে জানানো হয়, মৃ’ত্যুর খবরটি সত্যি। বেশ কিছুদিন ধরেই বর্ষীয়ান শিল্পী ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। বাতিল করেছিলেন একাধিক অনুষ্ঠান। ফুসফুসের সমস্যার জন্যই রবিবার হাসপাতালে অত্যন্ত সংকটজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় রাতের দিকে আর শেষরক্ষা করা সম্ভব হয়নি।

