সবার সামনেই শুভকে বিয়ের প্রস্তাব! আদৃতের কথায় ভয়ঙ্কর সিদ্ধান্ত শুভলক্ষীর!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

এই ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল আদৃতের ভাই রমিতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই বাড়ির সবাই চিন্তা করছিল তাকে নিয়ে। এরপরে শুভর বুদ্ধিতেই রমিতকে আদৃতরা খুঁজে পায়। এদিকে রমিতকে খুঁজে পাওয়া যাচ্ছে না অন্য দিকে জিনিয়া কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। আদৃত জিনিয়াকে ফোন করে তার খোঁজ নিতে গিয়ে জানতে পারে জিনিয়া পার্লারে গিয়েছে। কিন্তু জিনিয়া ফোনের আদৃতকে মিথ্যা কথা বলে। এদিকে রমিতকে বাড়িতে ফিরে পেয়ে বাড়ির সবাই তো ভীষণ নিশ্চিন্ত হয়েছে। এর জন্য বাড়ির সবাই শুভকে ধন্যবাদ জানায়।

Grihoprobesh, Star jalsha, Bengali Serial, Bengali television, গৃহপ্রবেশ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, গৃহপ্রবেশ, Today Episode 15 December, গৃহপ্রবেশ আজকের পর্ব ১৫ ডিসেম্বর, গৃহপ্রবেশ আজকের পর্ব

গৃহপ্রবেশ আজকের পর্ব ১৬ ডিসেম্বর (Grihoprobesh Today Episode 16 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রমিতকে খুঁজে পাওয়ার পর বাড়ির পরিস্থিতি যখন একটু স্বাভাবিক হয়েছে ঠিক সেই সময় নাটক করতে করতে আসে জিনিয়া। জিনিয়া এসে এমন একটা হাবভাব করে যেন সে খুব চিন্তিত ছিল আদৃতের ভাইয়ের জন্য। শুধুমাত্র পরিস্থিতির জন্য আসতে পারেনি কিন্তু আদৃত জিনিয়াকে এক মুহূর্ত সহ্য করতে পারে না। তাকে দেখেই আদৃত চিৎকার শুরু করে। কিন্তু আদৃত এরকম কেন করছে সেটা কেউই বুঝতে পারে না। এদিকে আদৃতের কথা শুনে তো আদৃতের মা ভালই বুঝতে পারে জিনিয়া নিশ্চয়ই আমার কোন মিথ্যা কথা বলেছে আদৃতকে। আদৃত জিনিয়াকে বলতে থাকে তার কাছে তার পরিবার সবসময় আগে। জিনিয়া যদি তার পরিবারকে সাথে নিয়ে চলতে পারে তবে সেটা মেনে নিতে পারবে। আর যেখানে আদৃতের ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে জিনিয়া পার্লারে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত। যেটা কিছুতেই মানতে পারছে না আদৃত।

রাগের মাথায় কি বলে বসলো আদৃত!

জিনিয়া তো আদৃতকে প্রথমে বোঝাতে থাকে কিন্তু পরে সেও নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আদৃতের উপর চিৎকার করে বসে এবং জানাই সে যা করেছে বেশ করেছে। আদৃত আবারও সবার সামনে শুভর গুনোগান করতে থাকে তখন জিনিয়া আগের মাথায় বলে তাহলে তাকে বিয়েতে কেন করছে আদৃত, শুভ কেই বিয়েটা করতে পারে। আদৃতও রাগের মাথায় বলে বসে সেটাই সে বুঝতে পারছে না যে জিনিয়াকে সে বিয়েটা কেন করছে শুভকে কেন করছে না। আদৃতের মুখে এমন একটা কথা শুনে প্রত্যেকেই তো অবাক। শুভ কাঁদতে কাঁদতে ছুটে ঘরে চলে যায়।

এরপরে জিনিয়া রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরিস্থিতি একেবারে অন্যরকম হয়ে যায়। শুভ নিজের বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারপরে সেখানে আসে সেমন্তী। সেমন্তী এসে শুভকে বলে এই জন্যই শুভকে সে আদৃতের থেকে দূরে থাকতে বলেছিল। সেমন্তী চায় শুভ যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে যাক। শুভর ফ্লাইটের ব্যবস্থা সে করে দেবে, আদৃতের বিয়ে পর্যন্ত তাকে থাকতে হবে না এখানে। অন্যদিকে আদৃতের ঘরে গিয়ে তার ভাই বোনেরা তাকে প্রশ্ন করতে থাকে সে শুভকে পছন্দ করে কিনা। তার ভাইবোনেরা তাকে অনেক করে বোঝায় জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত যেন আদৃত ভেবেচিন্তে নেয়।

আরও পড়ুন: বিরাট দুঃসংবাদ! অভিনয় জগতে ফের নক্ষত্র পতন! মা’রা গেলেন মিঠিঝোরা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা!

আদৃতের ভাই বোনেরা তো শুভকে ভীষণই পছন্দ করে। তারা জানায় তারা যেকোনো পরিস্থিতিতে আদৃতের পাশে রয়েছে। অন্যদিকে শুভ তো ভীষণ কান্নাকাটি করতে থাকে। আদৃতের ঠাকুমা দাদু গিয়েও শুভকে সান্তনা দেয়। আদৃত ঘরে একা নিজের মনকে অনেক প্রশ্ন করে। কিন্তু কি করবে বুঝতে পারে না। তার ভাইবোনদের কথাগুলো তার মাথায় ঘুরতে থাকে। তারপরে ঠিক করে নেয় যা করতে হবে তাকে আজ রাতেই করতে হবে। শুভকে তার মনের কথা আজকেই জানাতে হবে। এবারে দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button