কাজ দেওয়ার নামে উঠতি অভিনেত্রীকে ধ’র্ষণ! গ্রেফতার জনপ্রিয় পরিচালক!

ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) ঝাঁ চকচকে দিকটা তো আমরা সকলেই দেখেছি। সেই সম্পর্কে আমরা সকলেই জানি। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্ধকার দিকের কথা আমরা অনেকেই জানিনা। সেই সম্পর্কে খোঁজ নেওয়া হয় না আমাদের। সেই অন্ধকার দিকে কথা সবসময় আড়ালেই রাখা হয়। তাই অনেক সময় সেই সমস্ত অজানা খবর আমাদের সামনে আসে না।
ধ’র্ষণ কাণ্ডে ধৃত জনপ্রিয় পরিচালক
সম্প্রতি ফিল্ম ইন্ডাস্ট্রির সেরকমই এক অন্ধকার দিকের ঘটনা সামনে এসেছে। জনপ্রিয় একজন পরিচালকের (Director) বিরুদ্ধে অভিনেত্রীকে কাজ দেওয়ার নামে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। কাজ দেওয়ার নামে নিজের বুটিকে নিয়ে গিয়ে ধর্ষনের অভিযোগ ওঠে ওই পরিচালকের নামে।
পুলিশ জানিয়েছে, মেয়েটির অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে ওই পরিচালকের বিরুদ্ধে। তারপর অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত করে সত্যতা যাচাই করে দেখা হচ্ছে। দক্ষিণ কলকাতার এক উঠতি অভিনেত্রী এই অভিযোগ এনেছেন পরিচালকের বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী পরিচালকের বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম নয়। এর আগেও সোশ্যাল মিডিয়ায় একাধিকবার এই ধরনের নানা অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
জানা গেছে, রবীন্দ্র সরোবর এলাকার ওই পরিচালকের একটি বুটিক ব্যবসার আছে। সেখানেই অভিনেত্রীকে ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এফআইআর অনুযায়ী, চলতি বছর আগস্ট মাস নাগাদ ঘটনাটি ঘটেছে, ৪ ডিসেম্বর অভিযোগ দায়ের হয়েছে।
পরিচালকের নাম সৌম্যজিৎ আদক। পরিচালক সৌম্যজিৎ প্রাথমিকভাবে এই অভিযোগ অস্বীকার করছেন। তাঁর কথার সত্যতা তদন্ত করে দেখা হচ্ছে। সৌম্যজিৎ আদক একাধিক ছবিতে পরিচালনা এবং সহ-পরিচালনা করেছেন। তাঁর শেষ পরিচালিত ছবি ছিল, ‘তিলোত্তমা’। স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ‘গুলদাস্তা’ ছবির ক্রিয়েটিভ প্রোডিউসারও ছিলেন সৌমিজিৎ।

আরও পড়ুনঃ হাঁচি দিয়েই নিজের বিপদ ডেকে আনল চৈতি! বাজিমাত করল আনন্দী! জমে ক্ষীর আজকের পর্ব

