প্রতি সপ্তাহেই স্লট হারা! ধারাবহিক বন্ধের সিদ্ধান্ত নিল জি বাংলার কর্তৃপক্ষ!

যা কিছু শুরু হয় তার শেষ তো হবেই এটাই হল নিয়ম। ধারাবাহিক (Television Serial) জগতেও ওই একই নিয়ম রয়েছে। কোনো ধারাবাহিক শুরু হলে সেই ধারাবাহিক একটা সময় শেষ করতেই হয়। নতুনদের জায়গা করে দেওয়ার জন্য পুরনোদের জায়গা ছেড়ে দিতে হয়। তবে ধারাবাহিক (Television Serial) জগতে টিকে থাকা একটা বেশ কঠিন ব্যাপার। ধারাবাহিকের টিআরপি রেটিং এর উপরে বর্তমানে সবকিছু নির্ভর করে। কোন ধারাবাহিক প্রতি সপ্তাহতেই টিআরপি তালিকায় (TRP List) ভালো ফল করলে সেই ধারাবাহিক টেলিভিশনের পর্দায় টিকে থাকবে বহুদিন। তবে কোন ধারাবাহিক তিন মাসের মধ্যে যদি তাদের টিআরপি ফলাফল ভালো করতে না পারে তাহলে সেই ধারাবাহিক বন্ধ হয়ে করে দেওয়া হয়।
বর্তমানে সেরকমই আরও একটি ধারাবাহিকের উপর কোপ পড়তে চলেছে। দীর্ঘ অনেকদিন ধরেই নিম ফুলের মধু ধারাবাহিকটি শেষ হওয়ার কথা চলছে কিন্তু শেষ পর্যন্ত ধারাবাহিকের স্লট পরিবর্তন করা হয়েছিল। সেই জায়গায় শুরু হয়েছিল পরিণীতা। সেরকমই এবারে স্লট হারাচ্ছে আরও দুই ধারাবাহিক।
বড় সিদ্ধান্ত নিলো জি বাংলা
জি বাংলার পর্দায় দুটি ধারাবাহিক হলো পুবের ময়না এবং অমর সঙ্গী। এই দুটি ধারাবাহিক নন প্রাইম টাইমে সম্প্রচারিত হয়ে থাকে। পুবের ময়না যখন শুরু হয়েছিল তখন বেশ ভালো সময় সম্প্রচারিত হত কিন্তু শুরুর সময় থেকেই গৌরব ঐশানীর ধারাবাহিক টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে পারেনি। তাই পরে এই ধারাবাহিকের স্লট পরিবর্তন করে ৫:৩০ তে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতেও কাজ হলো না।
তাই জন্য এবারে বড় সিদ্ধান্ত নেওয়া হলো জি বাংলার পক্ষ থেকে। আগামী ১৬ ডিসেম্বর থেকে ৫:৩০ থেকে এই দেওয়া যাবে না পুবের ময়না। বারবার টিআরপি তালিকায় হেরে যাওয়া ধারাবাহিকটি একেবারই মন জয় করতে পারছে না দর্শকদের। যার কারণেই নেওয়া হলো বড় সিদ্ধান্ত।
আরও পড়ুনঃ “আমি এখন শুধুই রাখি”- অকপটে অভিনেত্রী রাখি গুলজার! তবে কি স্বামীর সঙ্গে মনোমালিন্য?
দুই শালিক ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকে ৫:৩০ টেও টিকতে পারছে না পুবের ময়না। দুই শালিকের কাছে প্রতি সপ্তাহে পিছিয়ে পড়ছে। তাই জন্য এবারে আরও একবার পুবের ময়নার স্লট পরিবর্তন করা হলো। অমর সঙ্গী ধারাবাহিকের সাথে সময় পরিবর্তন করা হলো পুবের ময়নার।

