“আমি এখন শুধুই রাখি”- অকপটে অভিনেত্রী রাখি গুলজার! তবে কি স্বামীর সঙ্গে মনোমালিন্য?

ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন রাখি গুলজার (Rakhee Gulzar)। রাখি গুলজার নামে সকলের কাছে তিনি পরিচিত হলেও তিনি কিন্তু আদৌতে এখনো মনে প্রাণে বাঙালি। পাঞ্জাবি পরিবারে বিয়ের পর পদবী বদল হয়। বিয়ের আগে তিনি ছিলেন রাখি মজুমদার। ‘আমার স্বপ্ন যে সত্যি হল আজ’- রাখি গুলজার ও অমিতাভ বচ্চন অভিনীতি ‘অনুসন্ধান’ ছবির এই গান আজও বাঙালির ঘরে বাজে। এত বছর হলেও এই গান কিন্তু এখনো পুরোনো হয়নি।

বেশ কিছুদিন আগে জানা গিয়েছিল যে বাংলার টলিউড জগতে রাখি গুলজার ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনীত ‘আমার বস’ সিনেমাটি ইন্টারন্যাশনাল পেনোরোমা ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে চলেছে। ওই অনুষ্ঠান গোয়ায় অনুষ্ঠিত হয়েছে। এই সিনেমার প্রথম প্রদর্শনে খুঁটিনাটি নানা মুহূর্ত এক সংবাদ মাধ্যমকে শেয়ার করলেন পরিচালক ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অভিনেত্রী রাখি ও শিবপ্রসাদ অভিনীত ‘আমার বস’ সিনেমাটা একেবারে ছাপোষা পরিবারের মা-ছেলের গল্প।

 

Rakhi Gulzar, Bollywood

সেই ছবির গল্পের প্রভাব যেনো বাস্তব জীবনেও বজায় রয়েছে তা এই জুটিকে দেখলেই বোঝা যাবে। গোয়ার এই সিনেমা প্রদর্শনের অনুষ্ঠানে এই ছবি প্রদর্শিত হওয়ার পর বেশ জনপ্রিয় হয়েছে। অনুষ্ঠানে প্রথম দেখা হওয়াতে প্রণাম করতে গিয়ে হাত চেপে ধরেন রাখি। অভিনয় জগতে কোনদিনও নিজের পদবী ব্যবহার করেননি রাখি। তিনি বললেন, “আমি তখনও শুধুই রাখি। ভাল লাগল পুরনো দিনে ফিরে যেতে।”

প্রায় ৫০ বছর পর ৬০০ কিলোমিটার দূরে গিয়ে অভিনেত্রীর স্বয়ং অভিনীত সিনেমা ‘২৭ ডাউন’ -এ নামের তালিকায় নিজের নাম শুধু রাখি দেখতে পাওয়ায় বেশ খুশি হয়েছিলেন বর্ষিয়ান অভিনেত্রী। এমনকি বাংলার মেয়ে পাঞ্জাবি পরিবারের বিয়ে হয়ে যাবার পর বরকে দিয়ে মাছ খাওয়া থেকে শুরু করে মাছের বাজার করাও শিখিয়েছে। জীবনের ভিন্ন মুহূর্ত শেয়ার করার সময় বললেন, স্বয়ং গুলজার মাছ খাওয়া থেকে মাছের বাজার করা সবটাই শিখেছে তাঁর কাছ থেকে। তিনি বললেন, “পাবদা যখন রাঁধবে আঁচ কমিয়ে রাখবে। আর তেলে দেওয়ার আগে ভাল করে জল ঝরাতে হবে। রান্না করলেই তো হল না! রান্নার পিছনে বিজ্ঞান বুঝতে হবে। মাছে জল ছিল বলেই তেল হাতে এসেছে। এ বার থেকে মাছগুলো শুকনো করে নিয়ো। আর তেলে হলুদ দিয়ে চাপা দিয়ে দিয়ো।”

আরও পড়ুনঃ ইটের বদলে পাটকেল! লঙ্কা গুঁড়ো মেখে জ্ব’লে পু’ড়ে শেষ বৃন্দা! দূর্ধর্ষ আজকের পর্ব

নানান ধরনের আবদার এবং শর্তের বিনিময়ে অভিনেত্রী রাজি হয়েছিলেন নন্দিতা ও শিবপ্রসাদ পরিচালিত ছবির ‘আমার বস’ ছবির প্রথম প্রদর্শনীতে আসতে। শর্ত ছিল মুম্বাই থেকে গোয়ার আসা যাওয়ার পুরোটারই দায়িত্ব নিতে হবে অভিনেতা এবং পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। এভাবেই বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিয়েছেন রাখি।

Back to top button