ইটের বদলে পাটকেল! লঙ্কা গুঁড়ো মেখে জ্ব’লে পু’ড়ে শেষ বৃন্দা! দূর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো রাঙামতি তীরন্দাজ (Rangamoti Tirandaj)। রাঙামতির তীরন্দাজ হয়ে ওঠার গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছে রাঙামতি সবার। আর টিআরপি তালিকায় সেই ছবি চোখে পড়ছে। কয়েক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকায় বেশ ভালো জায়গা দখল করে নিয়েছে রাঙামতি।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে রাঙাকে বিপদে ফেলার জন্য ইচ্ছে করে সিঁড়িতে আচারের তেল ফেলে বৃন্দা এবং ময়না রাঙাকে সিঁড়ি থেকে ফেলে দেয়। যার ফলে রাঙার কোমরে চোট লাগে। কিন্তু রাঙা বাচ্চাদের সাথে কথা বলে জানতে পারে, বাচ্চারা সিঁড়িতে আচারে শিশি নিয়ে খেলছিলই না। এরপরই রাঙার মনে সন্দেহ তৈরি হয়, রাঙা ভালই বুঝতে পারে কে এ কাজ করতে পারে। তাই সরাসরি গিয়ে বৃন্দার ঘরে গিয়ে খোঁজাখুঁজি করে, আর যা সন্দেহ করে তাই সত্যি হয়। তাই জন্য বৃন্দাকে শায়েস্তা করার উপায় খুঁজতে থাকে। আর সেই মতোই বৃন্দার ফেস প্যাকে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয়।

রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব ১৫ ডিসেম্বর (Rangamoti Tirandaj Today Episode 15 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে রাঙা বৃন্দার ফেসপ্যাক এর লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেওয়ার পর সেই ফেসপ্যাক মুখে লাগিয়ে বৃন্দা তো একেবারে সারা বাড়ি মাথায় করে তোলে। অন্যদিকে রাঙা ভাঙ্গা কোমর নিয়ে বাড়ির কাজ করছে দেখে একলব্য রাঙাকে ভীষণ বকাবকি করতে শুরু করে। তারপরে উপর থেকে বৃন্দার চিৎকার শুনে বুঝতে পারে রাঙা যে শাস্তি দিতে চেয়েছিল সেটা সফল হয়েছে। এদিকে সবাই তো বৃন্দাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তার হঠাৎ কি হলো কেউই বুঝতে পারে না।
বৃন্দার চালাকি ধরে ফেলল রাঙা
কোন দিকে আক্কু কাজে বেরিয়ে পড়ে। আহেরির সঙ্গে সে রোজ যাতায়াত করছে গাড়িতে। আহেরি তাদের ম্যানেজারের মেয়ের বিয়েতে আক্কুর সাথে যেতে চায় সেটাও জানিয়ে দেয়। অনেকদিন পর আক্কুর সাথেতে আহেরি কোথাও যাচ্ছে সেটা ভেবেই ভীষণই খুশি হয়ে যায়। কিন্তু আক্কু এসব নিয়ে একটুও উৎসাহিত নয়। সে শুধু মনে মনে ভাবতে থাকে রাঙাকে এবারে তার সাথে করে নিয়ে যাওয়া যাবেনা। এরপরেই দেখা যায় বৃন্দার মুখে যেহেতু লঙ্কার গুঁড়ো লেগেছে তাই জন্য তার সারা মুখ জ্বালা করতে থাকে। সেই জন্যই রাঙা ঠান্ডা জলের সেক দেওয়ার জন্য বৃন্দার ঘরে আসে। এরপরে বৃন্দা রাঙাকে জিজ্ঞাসা করে সেই লঙ্কার গুরু মিশিয়েছে কি না রাঙা তো অকপটেই স্বীকার করে নেয়।
আরও পড়ুনঃ শুভর জন্য রক্ষা পেল রায় পরিবার! জিনিয়াকে নিয়ে বিরাট সিদ্ধান্ত আদৃতের! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
রাঙা বলে তাকে কে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে ইচ্ছা করে, সিঁড়িতে তেল কে ফেলেছিল সেই সবটাই জানতে পেরে গিয়েছে। তাই জন্য ইট মারলে পাটকেল কেমন খেতে হয় সেটা বুঝিয়ে দিল বৃন্দাকে। তারপর রাঙা বৃন্দাকে সাবধান করে দেয় এই সমস্ত কাজ না করার জন্য। কারণ রাঙা কিছুতেই এই বাড়ির কারোর কোন ক্ষতি হতে দেবে না। আর বৃন্দা যা শুরু করেছে তাতে করে এই বাড়ি সে একাই ধ্বংস করে দিতে পারে। আর রাঙা থাকতে সেটা কোনদিনই হবে না। রাঙার নজর সবসময় চারিদিকে আছে। এবার দেখা যাক আগামী পর্বে কি হয়।

