অনন্যার সিঁথি রাঙানোর আগেই একি করলো শ্যামলী! অবাক অনিকেত! প্রকাশ্যে নতুন প্রোমো

বর্তমান বেশিরভাগ ধারাবাহিকই নারী কেন্দ্রিক হয়ে উঠেছে। নারীদের লড়াইয়ের গল্প তুলে ধরা হচ্ছে বিভিন্ন ধারাবাহিকে। সেরকমই একটি ধারাবাহিক হল জি বাংলার (Zee Bangla) ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe)। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রথম দিন থেকেই ধীরে ধীরে করে দর্শকের মনে জায়গা তৈরি করে নিয়েছে। কিভাবে শ্যামলী শহরে একা এসে নিজে লড়াই করে নিজের জায়গা তৈরি করেছে সেই গল্পই ফুটিয়ে তোলা হচ্ছে। কিভাবে ধীরে ধীরে সবার মন জয় করেছে শ্যামলী সেটাই দেখানো হচ্ছে।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে শ্যামলী অনিকেতের জীবন থেকে সরে যাওয়ার জন্য কষ্ট পাচ্ছে কিন্তু তাও মুখ ফুটে কিছু বলছে না। অনিকেতের সাথে অনন্যার বিয়ে ঠিক করেছে নিজেই। নিজে দাঁড়িয়ে থেকে তাদের বিয়ের সমস্ত আয়োজনের দায়িত্ব নিয়েছে।
অনিকেত শ্যামলীকে নিজের জীবনে ফিরিয়ে নিতে চাইলে শ্যামলী অবিকেতকে ফিরিয়ে দেয়। অনিকেত তার সাথে যা করেছে তারপরে শ্যামলী চায় না ফিরে যেতে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু নিজের এই সিদ্ধান্তের পর নিজেও কষ্ট পাচ্ছে। এরই মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে।
প্রকাশ্যে নতুন প্রোমো
এরই মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে অনন্যা এবং অনিকেতের বিয়ের সব দায়িত্ব নিয়েছে শ্যামলী। সেই বিয়েতে যাতে কোনরকম ত্রুটি না থাকে সেই নিয়েই ব্যস্ত শ্যামলী। কিন্তু বাড়ির সবাই মিলে শ্যামলীকে অনিকেতের বিয়ে আটকানোর জন্য বারবার বলছে। কিন্তু শ্যামলী চায় অনিকেতকে তার থেকে মুক্তি দিয়ে নতুন জীবন দিতে।
আরও পড়ুন: অভিনেত্রীর জীবনে বিরাট দুঃসংবাদ! পেট দিয়ে ঝড়ছে র’ক্ত! য’ন্ত্রণায় কা’তরাচ্ছেন রূপাঞ্জনা!
এরপরই দেখা যায় অনিকেত এবং অনন্যার যখন সিঁদুর দান হবে তখনই শ্যামলীকে টানতে টানতে নিয়ে আসে মন্দার। আর শ্যামলী এসে দেখে অনিকেত অনন্যার সিঁদুর দান হচ্ছে। শ্যামলীকে দেখে অনিকেত মনে মনে বলে এখনো কি শ্যামলী এই বিয়েটা আটকাবে না? আর এই প্রোমো দেখে ধারাবাহিকের আগামী পর্ব দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন।
https://fb.watch/wtdCCHTZyn/

