“সংসার সুখের হয় রমনীর গুনে” ধারাহিকের নায়ক বিষ্টুকে মনে আছে? টেলিভিশনের পর্দা থেকে কোথায় হারিয়ে গেলেন অভিনেতা!

টেলিভিশন জগতে (Television) এমন অনেক ধারাবাহিক (Television Serial) রয়েছে যেগুলো দর্শকদের মনে আজীবন থেকে যাবে। যারা দর্শকের মনে এমন একটা জায়গা তৈরি করে নিয়েছে যে দর্শক চাইলেও ওই ধারাবাহিক এবং ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের ভুলতে পারেন না। পুরনো ধারাবাহিক গুলির মধ্যে আলাদাই একটা ভালো লাগা রয়েছে। আগেকার দিনের ধারাবাহিক গুলির গল্প খুব সাধারণ হলেও দর্শকের খুব পছন্দের ছিল। এখনকার ধারাবাহিক গুলির মধ্যে সেই ব্যাপারটাই নেই।

আর সেই সমস্ত জনপ্রিয় ধারাবাহিকে বেশ কিছু অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছিলেন যারা খুব সহজেই দর্শকের মনে ভালোবাসা জায়গা তৈরি করে নিয়েছিলেন। সেরকম অনেক অভিনেতা অভিনেত্রী নিমেষেই হারিয়ে গিয়েছে অভিনয় জগত থেকে। তার মধ্যে অন্যতম হলেন ‘সংসার সুখের হয় রমনীর গুনে’ ধারাবাহিকের নায়ক। এই ধারাবাহিকে অভিনয় করার পর অভিনেতাকে নতুন অন্য কোন ধারাবাহিকে আর দেখতে পাননি দর্শক। যার ফলে দর্শকের মনে হাজার রকম প্রশ্ন ভিড় করেছে।

কোথায় হারিয়ে গেলেন ধারাবাহিকের নায়ক?

ওই ধারাবাহিকে নায়ক নায়িকার কেমিস্ট্রি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ধারাবাহিকটি পারিবারিক গল্প ঘিরেই তৈরি হয়েছিল যার ফলে আট থেকে আশি প্রত্যেকের ধারাবাহিকটি বেশ পছন্দ ছিল। সেই ধারাবাহিকে অভিনীত নায়ক বিষ্টু আজ অভিনয় জগত থেকে একেবারে গায়েব। কোথায় হারিয়ে গেল অভিনেতা শুকদীপ ঘোষ?

ধারাবাহিকে শুকদীপের বিপরীতে লক্ষ্মী চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী বিজয়লক্ষী। যাকে মাঝেমধ্যে বিভিন্ন ধারাবাহিকে দেখা যায়। শেষবার বিজয়লক্ষ্মীকে চিনি ধারাবাহিকে নায়িকা চরিত্রে দেখা গিয়েছিল। তবে শুকদীপ একেবারে হারিয়ে গেলেন।

আরও পড়ুন: রাঙার সাথে পাঙ্গা! লঙ্কা গুঁড়োর ফেসপ্যাক লাগিয়ে নাকের জলে চোখের জলে বৃন্দা! জমে ক্ষীর আজকের পর্ব

অভিনেতাকে সোশ্যাল মিডিয়াতে অনেক খোঁজার চেষ্টা করা হয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তার কোনো রকম অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি। তবে কি নিজের জীবনটা অন্যরকম ভাবে গুছিয়ে নিলেন অভিনেতা? অভিনয় জগতে কি তাকে আর কোনদিনই দেখতে পাবে না দর্শক?

Back to top button