মিঠাই আর উচ্ছের প্রেম ঐশ্বরিক! এখানে হাত ধরা আর জড়িয়ে ধরার বেশি কিছু দেখা যাবে না, হতাশ মিঠাই ভক্তরা

মিঠ াই এখন বাংলা ধারাবাহিকের সেরা। মিঠাই ছাড়া বাংলা সিরিয়াল কল্পনাই করা যায় না। তবে মিঠাই নিয়ে কিন্তু এবার উঠল খুব গুরুতর অভিযোগ। আর এই অভিযোগ করলেন খোদ মিঠাই ভক্তরাই।

কিন্তু কী এমন হলো যে রেগে গেলেন মিঠাই ভক্তরা? বিগত দু-তিন দিন ধরে তো মিঠাই ভক্তদের সপ্তম স্বর্গে থাকার কথা। কিন্তু এখন এমন কী হলো যে সিরিয়াল নির্মাতাদের উপর রেগে লাল তারা? আসলে ব্যাপারটা হয়েছে কী যবে থেকে উচ্ছে বাবু আর আমাদের মিঠাই রানীর মিলন হয়েছে। তবে থেকেই তারা বড়জোর একে অপরের হাত ধরেছে এবং হাগ করেছে।

এই যে এত সব রোমান্টিক এপিসোড গেল, বিবাহ বার্ষিকী পালন হল তাতে কিন্তু এর বেশি কিছু দেখানো হলো না আর এতেই এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছে যে, মিঠাই আর উচ্ছের প্রেমটা বোধহয় স্পিরিচুয়াল। কারণ জড়িয়ে ধরার বেশি কিছু করতে তাদের কখনোই দেখা যায় না সকলেই চাইছেন একটু নরম গরম রোমান্স দেখতে তাদের মধ্যে।

তবে একটা ব্যাপার দর্শকদের বুঝতে হবে যে জি বাংলা এসব ব্যাপারে কখনো ঝুঁকি নেয় না। প্রথম কথা সৌমি আর আদৃত এরকম অতিরিক্ত ঘনি’ষ্ঠ দৃশ্যে কখনো স্বচ্ছন্দ নয়। দ্বিতীয় বিষয়টা হলো, ৮ থেকে ৮০ সকলে বসে মিঠাই দেখে সেখানে মন ফাগুনের সেই এপিসোড এর মতো দৃশ্য দেখালে লোকে টিভি বন্ধ করে দেবে। যতটা সম্ভব ততটাই রোমান্স দেখানো হয়

