বাচ্চাদের জেদের কাছে হার মানলো নন্দিনী! ফের মেডিনেসে নার্স হয়ে ফিরলো আনন্দী! জমে গেল আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল কিয়ানের বাবা এসে তো নার্সিংহোমে বকাবকি শুরু করে দেয় কিয়ান এবং ঠাম্মি দুজনকে। কিয়ান বলে সে তার ঠাম্মিকে খুঁজতেই বেরিয়েছিল। তার বাবা মা তার থেকে ঠাম্মিকে কেড়ে নিয়েছে। আনন্দী কিয়ানের বাবা-মা দুজনকেই বোঝাতে থাকে। আনন্দীর মুখে এই কথাগুলো শুনে প্রথমে কিয়ানের এর বাবা ভীষণ রেগে গেলেও পড়ে নিজের ভুল বুঝতে পারে। এরপর আদি মিডিয়ার সামনে দাঁড়িয়ে আনন্দীর নামে প্রশংসা করতে থাকে। যার জন্য আজ কিয়ানকে খুঁজে পাওয়া গিয়েছে। আদি নন্দিনীকে বলে নার্সিংহোমে আনন্দীকে আগামীকাল থেকেই নার্স হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করতে।

Anondi Today Episode 13 December

আনন্দী আজকের পর্ব ১৪ ডিসেম্বর (Anondi Today Episode 14 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদি নন্দিনীকে বলার পরেও নন্দিনী যখন আনন্দীকে নার্স হিসেবে এপয়েন্ট করতে চাইলো না তখন আদি নিজেই আনন্দীকে ফোন করে মেডিনেসে ইন্টারভিউ দিতে আসার জন্য বলে। এইদিকে নন্দিনী তো বুঝতে পারে না বাচ্চারা আনন্দীকে চাইছে, যার জন্য তারা খাবার খাচ্ছে না, ওষুধ খাচ্ছে না। বাকি নার্সরা কিছুতেই সামলাতে পারছে না তাদের। যখন নন্দিনীর কাছে এসে এই সমস্ত ঘটনা জানায় তখন নন্দিনী ভীষণ রেগে যায়। তবুও কিছুতেই আনন্দীকে নিয়ে আসবে না এই নার্সিংহোমে।

মেডিনেসে এলো আনন্দী

এদিকে আনন্দী আদির কথায় নার্সিংহোমে ইন্টারভিউ দিতে চলে আসে। কিন্তু নন্দিনী তাকে যা নয় তাই বলে অপমান করে দেয়। কিছুতেই তার ইন্টারভিউ নেয় না। তাই বাধ্য হয়ে তারা বাড়ি ফিরে যায়। কিন্তু বাচ্চারা তো রাতের বেলা নার্সিংহোম থেকে পালানোর জন্য প্ল্যান করে রেখেছে। আনন্দী না আসলে তারা কিছুতেই এখানে থাকবে না বলেই ঠিক করেছে। এই খবরটা নন্দিনীর কানে পৌঁছানো মাত্র চিৎকার করে সারা নার্সিংহোম মাথায় তোলে। সবাইকে দায়ী করতে থাকে এসবের জন্য।

আরও পড়ুনঃ মধুবনীর আবদার মেটাতে ভয়ংকর পদক্ষেপ রাজার! স্ত্রীকে খুশি করতে কিডনি বিক্রি করলেন অভিনেতা!

এরপর মাঝরাতে আদির কাকা আদিকে ফোন করে সব বাচ্চার হারিয়ে যাওয়ার খবর দেয়। তারপর আদি আনন্দী মাঝরাতে ছুটে যায় নার্সিংহোমে। সেখানে গিয়ে দেখে ওয়ার্ডে কোনো বাচ্চা নেই। নন্দিনী অনেক চেষ্টা করে কিন্তু বাচ্চারা তার ডাকে সাড়া দেয় না। এরপর আনন্দী যেই ভালোবেসে সবাইকে ডেকে অমনি সবাই আড়াল থেকে বেরিয়ে আসে। আর বাচ্চারা আনন্দীকে না পেলে আবারো হারিয়ে যাবে বলে জানিয়ে দেয়। তাই নন্দিনী পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আনন্দীকে পরের দিন ইন্টারভিউ দিতে আসতে বলে। এবারে দেখা যাক আগামী পর্বে কি হতে চলেছে।

Back to top button