মধুবনীর আবদার মেটাতে ভয়ংকর পদক্ষেপ রাজার! স্ত্রীকে খুশি করতে কিডনি বিক্রি করলেন অভিনেতা!

স্টার জলসার (Star jalsha) এক সময়ের জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম একটি ছিল ভালবাসা ডট কম। আজ থেকে দীর্ঘ কয়েক বছর আগের জনপ্রিয় এই ধারাবাহিকের কথা দর্শকের মনে কিন্তু আজও রয়ে গিয়েছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মধুবনি গোস্বামী (Madhubani Goswami) এবং অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami)। যারা বর্তমানে স্বামী-স্ত্রী। ওই ধারাবাহিকে অভিনয় করার পর থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারপর দীর্ঘ কয়েক বছর তারা চুটিয়ে প্রেম করেন এবং অবশেষে ২০১৭ সালে সেই রিল লাইফের জুটি রিয়েল লাইফে পরিণতি পায়। তবে নিজের ভালোবাসার মানুষের জন্য যে এত দূর এগোতে পারে রাজা সেটা কেউ কল্পনাও করতে পারেনি।

স্ত্রীকে খুশি করতে ভয়ংকর পদক্ষেপ নিলেন রাজা

বর্তমানে তাদের সংসার এসেছে দুজনের সন্তান কেশব। বর্তমানে স্বামী সন্তান নিয়েই মধুবনির সুখের সংসার। ছেলে কেশব হবার পর থেকে যদিও টেলিভিশনের পর্দায় মধুবনিকে খুব একটা দেখা যাচ্ছে না। মধুবনির ফ্যানরা তো মধুবনিকে ভীষণই মিস করছেন। অভিনয় জগতের সঙ্গে যুক্ত না হলেও মধুবনির বর্তমানে নিজস্ব একটি পার্লার রয়েছে। কলকাতার বুকে তার নামি একটি সেলন রয়েছে। সব মিলিয়ে দুজনের সংসার ভালো মতোই চলছিল, কিন্তু হঠাৎ মধুবনীর জন্য এই ভয়ংকর কাজ করে ফেললেন রাজা। যা সত্যি অবিশ্বাস্য নেটিজেনদের কাছে।

রাজা এবং মধুবনির নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তারা নিত্যদিন তাদের ব্লগ ভিডিও শেয়ার করেন দর্শকের সঙ্গে। আর রাজাকে কিছুদিন আগে পর্যন্ত নিম ফুলের মধু ধারাবাহিকে দেখা গিয়েছিল। দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে মধুবনি কে আবার তারা টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন। তার আগেই ঘটে গেল নতুন বিপদ।

মধুবনীর সখ পূরণ করতে নিজের জীবন বাজি রাখল রাজা। স্ত্রী মধুবনীর কোন স্বপ্ন ইচ্ছে কখনো অপূর্ন থাকতে দেয়নি রাজা। কিন্তু এবারে মধুবনীর ইচ্ছে পূরণ করার জন্য একি কাজ করে বসলেন অভিনেতা জানলে আপনিও অবাক হবেন। মধুবনীকে আইফোন কিনে দেওয়ার জন্য বাধ্য হয়ে নিজের কিডনি এবং চোখ দান করলেন রাজা।

আরও পড়ুন: অপেক্ষার অবসান! নায়িকা হয়ে ফিরছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়! বিপরীতে থাকছেন জনপ্রিয় নায়ক!

তবে না ঘাবড়াবেন না। এই পুরোটাই ঘটেছে মজার চলে রিল বানানোর জন্য। আসলে মধুবনী কিছুদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে একটি রিল পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে মধুবনী একটি আইফোন কিনেছেন এবং দাবি করছেন সেই আইফোনটি সম্পূর্ণ বিনামূল্যে পেয়েছেন তিনি কোন রকম টাকা খরচা না করেই। শুধুমাত্র দুটি জিনিসের বিনিময়ে। সেই দুটি জিনিস হল রাজার কিডনি এবং একটি চোখ। এই পুরো ভিডিওটাই দর্শকদের মজা দেওয়ার জন্য বানিয়েছে সেলিব্রেটি দম্পতি। আর এই ভিডিও দেখে তো তাদের ভক্তরা দারুণ মজা পেয়েছেন।

Back to top button