প্রথম সপ্তাহেই মুখ থুবড়ে পড়ল মিত্তির বাড়ি! পছন্দের নায়ককে ফিরিয়ে এনেও এই পরিণতি! এর পেছনে কারণ কি! চলুন জেনে নেওয়া যাক

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক মিত্তির বাড়ি (Mittir Bari)। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা আদৃত রায় (Adrit Roy) এবং অভিনেত্রী পারিজাত চৌধুরীকে (Parijat Chowdhury)। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখেই বোঝা গিয়েছিল ধারাবাহিকটি পারিবারিক গল্প নিয়ে তৈরি হতে চলেছে। তবে ধারাবাহিকের গল্প আর বাকি পাঁচটা ধারাবাহিকের থেকে একটু আলাদা।
ধারাবাহিকে একটি ভাঙ্গা পরিবারকে জোড়া লাগাতে আসছে ছটফটে, প্রাণবন্ত, হাসিখুশি, জোনাকি। যার নিজের জীবনটাও অনেকটাই ছন্নছাড়া। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে অনেকেই দাবি করেছিলেন এই ধারাবাহিকটি হতে চলেছে অনেকটা স্টার জলসার দেশের মাটি ধারাবাহিকের মত। ধারাবাহিকের হাত ধরে অনেকদিন পর দর্শকেরা পেয়েছেন আদৃতকে।
স্টার জলসাকে কপি করার ফল ভোগ করছে জি বাংলা
দীর্ঘদিন পর পর্দায় ফিরছে জনপ্রিয় অভিনেতা আদৃত রায়। যাকে মিঠাই ধারাবাহিককে দেখার পর থেকে দর্শকমহলে রীতিমত হৈচৈ পড়ে গিয়েছিল। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখার পর থেকে অনেক দর্শকই দাবি করেছিলেন এই ধারাবাহিকটি স্টার জলসার দেশের মাটি ধারাবাহিকের মতো হতে চলেছে। এইজন্য ধারাবাহিকটি অনেকটাই পিছিয়ে পড়ছে টিআরপি তালিকায়।
ধারাবাহিকে আদৃতের বিপরীতে দেখা যাচ্ছে অভিনেত্রী পারিজাত চৌধুরীকে। যাকে আমরা ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজে দেখেছিলাম। পারিজাত অভিনয় জগতে নেহাতই নতুন। দর্শকদের মাঝে এখনো সেভাবে পরিচিতি পায়নি। এছাড়াও ধারাবাহিকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় জগতের দক্ষ অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। একটি একান্নবর্তী পরিবারের গল্প নিয়েই দেখা যাবে এই ধারাবাহিক। আর এই ধরনের গল্প দর্শক মহলে কিন্তু ভীষণ জনপ্রিয়। তবে ভালো গল্প, প্রিয় নায়ককে এনেও ধারাবাহিকটি সেভাবে আশানুরূপ ফল করতে পারল না প্রথম সপ্তাহে।
আরও পড়ুন: বিয়ের সবে ৯ মাস! এর মধ্যেই ভয়ংকর অভিযোগ অনামিকার কন্ঠে! কাঠগড়ায় উদয় প্রতাপ!
তবে ধারাবাহিকটি শুরু হওয়ার পরে এখনো টিআরপি তালিকায় সেভাবে ভালো ফলাফল করতে পারেনি। চলতি সপ্তাহে মিত্তির বাড়ি পেয়েছে ৫.৩ রেটিং পয়েন্ট। তাকে টেক্কা দিয়ে অনেকটাই এগিয়ে গেছে শুভ বিবাহ। অনেকে মনে করছে দেশের মাটির মত একই ধরনের গল্প হওয়ায় ধারাবাহিকটি পছন্দ করছেন না দর্শক। তবে মাত্র এক সপ্তাহ হয়েছে ধারাবাহিকটি শুরু হয়েছে। তাই এখনই কিছু বলা যাচ্ছে না। হতেই পারে আগামী দিনে ধারাবাহিকটি খুবই ভালো ফলাফল করছে টিআরপি তালিকায়।

