টিআরপির দৌড়ে শ্যামলীকে ছুঁয়ে ফেলল শুভলক্ষী! স্লট হারা হতে চলেছে জি বাংলা!

একটার পর একটা বাজিমাত করে চলেছে স্টার জলসা (Star jalsha)। আমরা প্রত্যেকেই জানি সপ্তাহের বিশেষ দিনে অর্থাৎ বৃহস্পতিবার ধারাবাহিকগুলির (Television Serial) ফলাফল জানার দিন। এই দিনই ধারাবাহিক প্রেমীরা অপেক্ষা করতে থাকে কখন টিআরপি তালিকা (TRP List) বের হবে এবং তারা চলতি সপ্তাহের ফলাফল জানতে পারবে। দর্শকদের সেই অপেক্ষার অবসান হয়েছে। চলতি সপ্তাহের টিআরপি তালিকা মুক্তি পেয়েছে। তবে চলতি সপ্তাহের টিআরপি তালিকা বের হবার সাথে সাথে জি বাংলার (Zee Bangla) দর্শকদের মাথায় হাত পড়েছে।
প্রতিদিন একটু একটু করে জি বাংলার ধারাবাহিকগুলি পিছিয়ে পড়ছে স্টার জলসা ধারাবাহিকের থেকে। যেমন জি বাংলার কোন গোপনে মন ভেসেছের কাছাকাছি পৌঁছে গেল গৃহপ্রবেশ। মাত্র কয়েকদিন হল গৃহপ্রবেশ শুরু হয়েছে স্টার জলসার পর্দায়। এরই মধ্যে বিপরীত পক্ষকে সমানে সমানে টেক্কা দিচ্ছে ধারাবাহিকটি।
শ্যামলীকে টেক্কা দিচ্ছে শুভলক্ষী
দীর্ঘদিন ধরে চলা কোন গোপনে মন ভেসেছে প্রতি সপ্তাহতেই মোটামুটি ভালোই ফলাফল করে। নিম ফুলের মধু ধারাবাহিকের সময় পরিবর্তন হওয়ার পরে কোন গোপনে মন ভেসেছে অনেকটাই ভালো ফলাফল করছে। তবে সেই জায়গাটা আর বেশিদিন যে ধরে রাখতে পারবে বলে মনে হয় না ধারাবাহিকটি। কারণ ওই ধারাবাহিকে টেক্কা দেওয়ার জন্য চলে এসেছে রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউসের গৃহপ্রবেশ। যা ইতিমধ্যে টিআরপি তালিকায় বেশ ভালো ফলাফল করতে শুরু করেছে।
চলতি সপ্তাহে কোন গোপনে মন ভেসেছে ৬.৭ নিয়ে টিআরপি তালিকায় জায়গা তৈরি করে নিয়েছে। আর অন্যদিকে গৃহপ্রবেশও কিন্তু পিছিয়ে নেই। ৬.৪ রেটিং পয়েন্ট পেয়েছে গৃহপ্রবেশ। সুতরাং বোঝাই যাচ্ছে দুজনের রেটিং পয়েন্ট এর মধ্যে ঠিক কতটুকু দূরত্ব রয়েছে। শুভলক্ষী এভাবেই প্রতিটি এপিসোডে চমক নিয়ে আসলে কিন্তু খুব সহজেই হারিয়ে দেবে শ্যামলীকে।
আরও পড়ুন: জলসার দখলে প্রথম স্থান! চলছে হাড্ডা হাড্ডি লড়াই! জমে গেল এই সপ্তাহের টিআরপি তালিকা!
চলতি সপ্তাহে গৃহপ্রবেশে দেখানো হচ্ছে আদৃত জিনিয়া এবং শুভলক্ষীর সম্পর্কের সমীকরণ। আদৃতের সঙ্গে জিনিয়ার বিয়েটা আদৌ হবে নাকি শুভকেই নিজের মনের কথা জানিয়ে তাকে জীবনসঙ্গী করবে আদৃত সেটাই দেখা যাক। অন্যদিকে অনিকেত নিজের জীবনে জীবনসঙ্গী হিসেবে কাকে বেছে নেবে শ্যামলী নাকি অনন্যা সেটাই দেখানো হচ্ছে ধারাবাহিকে।

