বিরাট দুঃসংবাদ! দিনে দুপুরে অ’পহরণ! টাকার টোপ দিয়ে অভিনেতাকে তুলে নিলেন অ’পহরণকারীরা!

নতুন করে বিপদ নেমে এলো ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) বুকে। জনপ্রিয় অভিনেতার (Famous Actor) সাথে ঘটে গেল বড় দুর্ঘটনা। অভিনেতার সাথে যে এমন কিছু ঘটবে সেটা হয়তো কেউই কল্পনা করতে পারেনি। তার জীবনের এই দুর্দিনে অভিনেতার পাশে রয়েছে তার সহকর্মীরা, ভক্তরা প্রত্যেকে। প্রত্যেকেই এখন অভিনেতার সুস্থ স্বাভাবিক জীবনের জন্য প্রার্থনা করছেন।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার পর প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর কাছেই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করার অফার আসে। অনেকেই সেই অনুষ্ঠানগুলোতে যান আবার অনেকেই যান না। সেইসব অনুষ্ঠানগুলোতে অভিনেতা অভিনেত্রীদের সঠিক মূল্যের পারিশ্রমিক দিয়েই নিয়ে যাওয়া হয়। টাকার বিনিময়েই তারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে।
অপহরণের শিকার অভিনেতা
গত ২০ নভেম্বর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পথে অপহরণের শিকার হয়েছিলেন অভিনেতা। একটি শোতে অংশ নেওয়ার কথা ছিল অভিনেতার। দিল্লি থেকে গাড়ি নিয়ে ভেন্যুতে যাওয়ার পথে অপহরণের শিকার হন তিনি। গাড়িটি মিরাট যাওয়ার পরিবর্তে মাঝরাস্তায় ঘুরিয়ে দেওয়া হয়। অভিনেতাকে বিজনোরের কাছে কোথাও নিয়ে আসা হয় বলে জানা গিয়েছে।
অভিনেতাকে প্রায় ১২ ঘণ্টা আটকে রেখে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করেন ওই অপহরণকারী দল। যদিও অভিনেতা অত টাকা দিতে পারেনি। তবে পরে ২ লক্ষ টাকা অপহরণকারীকে দেওয়া হয়। পরের দিন ভোরে, অভিনেতা যখন সকালের আজান শুনতে পান, তখন বুঝতে পারেন যে মসজিদ কাছেই রয়েছে। এরপর অভিনেতা সেই জায়গা থেকে পালিয়ে মসজিদে উপস্থিত মানুষের কাছে সাহায্য চেয়ে পুলিশ অবধি পৌঁছে বাড়ি ফেরেন।
অপহরণ হয়েছিলেন বলি অভিনেতা মুস্তাক। তিনি অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম’ ছবিতে কাজ করেছে। এ ছাড়াও অজয় দেবগনের সঙ্গে ‘প্যায়ার তো হোনা হি থা’ ছবিতে অভিনয় দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি ‘স্ত্রী ২’ ছবিতেও অভিনয় করেছেন মুস্তাক।

আরও পড়ুনঃ জিনিয়ার করা অপমান বুমেরাং হয়ে ফিরে এলো তার জীবনেই! শেষ হাসিটা হাসল শুভলক্ষী! জমে গেল আজকের পর্ব

