মিত্তির বাড়িকে বেঁধে রাখার শপথ নিল জোনাকি! দাদুর কাছেই থেকে গেল ধ্রুব! প্রকাশ্যে নতুন প্রোমো

জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়া পারিবারিক গল্প হল মিত্তির বাড়ি (Mittir Bari)। এই ধারাবাহিকের হাত ধরে বেশ অনেকদিন পরে টেলিভিশনে ছোট পর্দায় ফিরেছে আদৃত রায় (Adrit Roy)। যে সকলের প্রিয় অভিনেতা এবং বাংলার ক্রাশ। ধারাবাহিকে আদৃতের বিপরীতে দেখা যাচ্ছে পারিজাত চৌধুরীকে (Parijaat Chowdhury)। যাকে এর আগে হইচই এর ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজে কাজ করতে দেখেছেন দর্শক।

ধারাবাহিকটি একটি পারিবারিক গল্প নিয়ে শুরু হয়েছে। একটি ভাঙ্গা পরিবার কিভাবে একজন অচেনা অজানা মেয়ে এসে সুন্দরভাবে জোড়া লাগিয়ে দেয় সেই গল্পে ফুটিয়ে তোলা হবে ধারাবাহিকে। আর ধারাবাহিকের সেই গল্প বলবে গল্পের নায়িকা জোনাকি বিশ্বাস। ইতিমধ্যে ধারাবাহিকের বেশ কয়েকটি পর্বে প্রত্যেকের সঙ্গে দর্শকের আলাপ হয়ে গিয়েছে। ধারাবাহিকটি একটু একটু করে দর্শকের মন জয় করতে শুরু করেছে।

গত কয়েকদিনে ধারাবাহিকের পর্ব গুলিতে দেখানো হয়েছে মিত্তির বাড়ির সবাইকে এক করতে নানান রকম ভাবে চেষ্টা করেছে জোনাকি জোনাকি নিজের মতো করে বাড়িতে কালীপুজোর আয়োজন করেছে। সেই কালীপুজোতে বাড়ির সবাইকে এক জায়গায় করেছে ধ্রুব। এই কয়েকটা দিন মিত্তির বাড়িটা যেন আবার পুরনো দিনগুলো ফিরে পেয়েছিল। হই হই আনন্দ সবকিছুতে ভরে উঠেছিল গোটা বাড়ি। তবে এবার সবার যাওয়ার পালা।

প্রকাশ্যে নতুন প্রোমো

ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে কালীপুজো মিটে যাবার পর বাড়ির সবাই একেক করে আবার মিত্তির বাড়ি ছেড়ে যে যার নিজের মতো করে ফিরে যাচ্ছে। আর খুব স্বাভাবিকভাবেই এটা দেখে দাদুর ভীষণ মন খারাপ হয়ে যায়। দাদু ঠাম্মার সাথে আলোচনা করতে থাকে আবার সবাই এই মিত্তির বাড়ি থেকে তাদের একলা করে দিয়ে চলে যাচ্ছে।

আরও পড়ুন: অভিনেত্রী জীবনে বিরাট দুঃসংবাদ! দ্বিতীয়বার মা হতে গিয়েই ঘটল বিপত্তি!

দাদু মন খারাপ দেখে জোনাকির মন খারাপ হয়ে যায়। সে কিছুতেই দাদুকে এভাবে দেখতে পারেনা। তাই ধ্রুবকে বলে দাদু আসলে এই মিত্তির বাড়িটা নয়, মিত্তির বাড়ির মানুষ জনকে ভালবাসে। তাদের সবাইকে একসাথে নিয়ে থাকতে চাই। তাই ধ্রুব যে করেই হোক যেন আবার সবাইকে এক করে দেয়। কিন্তু সবাইকে মিত্তির বাড়িতে থাকতে বলা সম্ভব নয়। কারণ কেউই রাজি হবে না। কিন্তু ধ্রুব যাওয়ার সময় জোনাকিকে বলে রাতে বেগুন ভাজা আর রুটি হবে কিনা। ফিরে এসে সে খাবে। আর এটা শুনেই তো দাদু আর জোনাকি দুজনেই ভীষণ খুশি হয়ে যায় অর্থাৎ ধ্রুব আবারও ফিরবে এই মিত্তির বাড়িতে। আর এই প্রোমো দেখে প্রত্যেকেই অপেক্ষা করে আছে ধারাবাহিকের আগামী পর্ব গুলি দেখার জন্য।

https://fb.watch/wp5vhQDBZ3/

 

Back to top button