অভিনেত্রী জীবনে বিরাট দুঃসংবাদ! দ্বিতীয়বার মা হতে গিয়েই ঘটল বিপত্তি!

টেলিভিশনের পর্দার (Television Serial) জনপ্রিয় খলনায়িকাদের মধ্যে অন্যতম একজন হলেন মানসী সেনগুপ্ত (Manashi Sengupta)। একাধিক ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে অভিনয়কে দেখে এসেছে দর্শক। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল নিম ফুলের মধু (Neem Phuler Modhu), কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) এর মত জি বাংলার (Zee Bangla) একাধিক ধারাবাহিকে। তবে বর্তমানে কাজ থেকে কিছুটা বিরতি নিয়েছেন মানসী। সেই কারণটা অনেকেই জানেন।

কিছুদিন আগেই অভিনেত্রী নিজের দ্বিতীয় বার মা হবার সুখবর জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ উপভোগ করতে চলেছেন অভিনেত্রী। যার কারণে বর্তমানে অভিনয় জগত থেকে কিছুটা বিরতি নিয়েছেন মানসী। আগামী তিন মাসের মধ্যেই সন্তানের জন্মদিনে চলেছে মানসী। তারা আগেই ঘটে গেল দুর্ঘটনা। মানসীর সঙ্গে এমন দুর্ঘটনা কেউই কল্পনা করতে পারেনি।

সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই বিপদ ঘটালেন মানসী

অভিনেত্রী প্রথম সন্তানও ছিল প্রিম্যাচিওর। জন্মের সঠিক সময়ের আগেই ভূমিষ্ঠ হয়েছিল তার প্রথম কন্যা সন্তান। এবারেও সন্তান পৃথিবীর আলো দেখার আগে অভিনেত্রীর সাথে ঘটে গেল বড় রকমের দুর্ঘটনা। যা নিয়ে বেশ চিন্তা করছেন ভক্তরা। দ্বিতীয় সন্তান সুস্থ স্বাভাবিকভাবে জন্ম দিতে পারবে সেই নিয়ে তৈরি হয়েছে জল্পনা। নিজের গাফিলিতের জন্যই এমন পরিস্থিতির মুখে পড়তে হল অভিনেত্রীকে।

আসলে সন্তান গর্ভে আসার ছয় মাস পর্যন্ত চুটিয়ে দুটি ধারাবাহিকে কাজ করেছেন মানসী। নিম ফুলের মধু এবং কোন গোপনে মন ভেসেছেতে সমান তালে শুটিং করে গিয়েছেন। সেই শুটিং চলাকালীনই একদিন হঠাৎ শুটিং ফ্লোরে অসুস্থ হয়ে পড়েন মানসী। যার জন্য তাকে ডাক্তারের পরামর্শ নিতে হয়। ডাক্তার বর্তমানে তাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছেন। তার বর্তমানে নড়াচড়াও বন্ধ। মানসীর কথায় তিনি একেবারেই কাজ ছাড়া থাকতে পারেন না।

আরও পড়ুন: ভক্তদের পুরনো আবেগ জাগিয়ে তুলল আনন্দী! ধারাবাহিকে ফিরছে “টুকাই বাবু”! তবে কি দ্বৈত ভূমিকায় দেখা যাবে ঋত্বিককে!

আর সেই কারণে সন্তান গর্ভে আসার পরেও কাজ করছিলেন মানসী। তবে দ্বিতীয় সন্তানের স্বাস্থ্যের সঙ্গে কোনো রকম আপোষ করতে চান না। তাই ডাক্তারের পরামর্শ মতই বর্তমানে কাজ থেকে নিজেকে বিরতি দিয়েছেন এবং সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। তাই বর্তমানে ভয়ের কোন কারণ নেই। অভিনেত্রী আপাতত সুস্থ রয়েছেন।

Back to top button