নিজের কৃতকর্মের জন্য ভরা মঞ্চে হাত জোড় করে ক্ষমা চাইলেন অরিজিৎ! কি এমন অন্যায় করেছিলেন গায়ক!

বরাবরই নিজের গানের কারণে খবরের শিরোনামে উঠে আসে তার নাম, তাছাড়াও তার ছাপোষা জীবনযাপনের কারণেও তাকে নিয়ে সারা সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে চর্চা চলে। আশা করি বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে এখানে, হ্যাঁ এখানে কথা বলা হচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh) কে নিয়ে। বরাবরই নিজেকে মিডিয়ার লাইম লাইটের থেকে দূরে রাখতেই পছন্দ করেন তিনি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা খুব একটা পছন্দ করেন না। এমনকি সাক্ষাৎকারেও এইসব বিষয় এড়িয়ে চলেন। সোশ্যাল মিডিয়া থেকে কত রকমের গুজব ছড়িয়ে যায় সকলের অজান্তেই বিশেষ করে সেলিব্রেটিদের নিয়ে তো নানান রকমের গল্প রটে যায় মুহূর্তের মধ্যে।
‘ফেম গুরুকুল’ থেকে বিরাট লাইমলাইট না পেলেও, তার বছর পাঁচ- ছয়েক পরে অরিজিৎ-এর ভাগ্য বদলাতে শুরু করে। সঙ্গীত পরিচালক প্রীতমের সহযোগী হিসেবে কাজ করার পর থেকে ক্রমশ পরিচিতি পেতে শুরু করেন তিনি। আর বর্তমানে তার জনপ্রিয় তা নিয়ে তো নতুন করে আর কিছুই বলার নেই। তবে এবার নিজের ভুলের জন্যই সকলের কাছে মঞ্চে উঠে জোর হাত করে ক্ষমা চাইলেন অরিজিৎ।

নিজের ব্যবহারে ক্ষমা চাইলেন অরিজিৎ
কিছুদিন আগে বেঙ্গালুরুতে একটি কনসার্ট করতে গিয়েছিলেন অরিজিৎ। কয়েক হাজার দর্শক এসেছিল অরিজিৎ এর গান শুনতে। সেখানেই এমন এক কাণ্ড করে বসলে অরিজিৎ যার জন্য সবার সামনে থাকে জোড়হাত করে ক্ষমা চাইতে হল। এমনিতে নিজের ছাপোষা জীবন, সুন্দর ব্যবহারের জন্য সকলের কাছে বেশ প্রিয় অরিজিৎ। তবে অরিজিৎ সিং যে এমন একটা কাজ করে বসবেন তা হয়তো কল্পনাও করতে পারেননি তার ভক্তরা।
ওই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়াতে নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। অরিজিৎ মঞ্চে তখন নিজের জনপ্রিয় বেশ কিছু গান গাইছেন। হঠাৎ করেই তাকে কান ধরে হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা যায় দর্শকদের উদ্দেশ্যে। কিন্তু কি হয়েছিল সেদিন ওই মঞ্চে? কেন সবার সামনে গায়ককে ক্ষমা চাইতে হল?
আরও পড়ুনঃ টলিপাড়ায় ফের বিয়ের সানাই! বিয়ের পিঁড়িতে জলসার “মেম বউ”! পাত্রটি কে!
অরিজিৎ গাইতে গাইতেই তাঁকে মঞ্চের কাছে দাঁড়িয়ে থাকা এই ভক্তের উদ্দেশ্যে ইশারা করতে দেখা যায়। তবে হাবভাব দেখে নেটিজেনদের মনে হয়েছে সেই ব্যক্তি কিছু আবদার করেছেন যেটা না রেখেই অন্য গান ধরেছেন। তাই ইশারায় হাত জোড় করে তাঁর থেকে ক্ষমা চান। এমনকি কান ধরেন। ইশারায় বোঝান এরপর সেটা করবেন। আর অরিজিতের এই ব্যবহারে মুগ্ধ নেটিজেনরা। অরিজিৎ সিংয়ের একটি ফ্যান ক্লাবের তরফে তাঁর বেঙ্গালুরু কনসার্টের একাধিক ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।
View this post on Instagram

