মিথ্যে বলে হাতেনাতে ধরা পড়লো জিনিয়া! ভেঙে গেল বিয়ে! দুর্ধর্ষ আজকের পর্ব!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।
এই ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল শুভ রান্না করা ভোগ খেয়ে সবাই তো ভীষণ প্রশংসা করে, কিন্তু সবাই ভাবছে এই রান্না তো জিনিয়া করেছে। কিন্তু আদৃতের ঠাম্মি তো খেয়েই বুঝতে পারে এটা শুভর হাতে রান্না, এদিকে আদৃতও এক চামচ খেয়েই ধরে ফেলে ভোগ শুভ রান্না করেছে। সেই মুহূর্তেই আদৃতের কাকিমা সবার সামনে বলে ফেলে এটা তো শুভর হাতের রান্না। এরপর বাধ্য হয়ে শুভ আদৃতের মাকে সত্যি কথাটা জানায়। এসবের পর তো আদৃত শুভর উপর অনেক রেগে যায়।

গৃহপ্রবেশ আজকের পর্ব ১০ ডিসেম্বর (Grihoprobesh Today Episode 10 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে বাড়িতে অয়নার প্রোগ্রামে যাবার জন্য সবাই তৈরি হয়ে যায়। শুভ তৈরি হচ্ছিল ঠিক তখন তার বাবা এসে শুভর মন খারাপ কিনা জানতে চান শুভ প্রথমে বিষয়টা এড়িয়ে গেলেও বাবাকে কিছুতেই মিথ্যে কথা বলতে পারে না। তার কিছুটা মন খারাপ হয়েছিল ঠিকই কিন্তু এখন সে একদম ঠিক আছে। তাই চিন্তা করার কোন দরকার নেই। আদৃতের বিয়ে মিটে গেলেই তারা এখান থেকে নদিয়া চলে যাবে।
আদৃতের কাছে ধরা পড়লো জিনিয়া
এরপর বাড়ির সবাই মিলে অয়নার অনুষ্ঠানের নাচ দেখতে যায়। সেই অনুষ্ঠানে জিনিয়ারও যাওয়ার কথা ছিল কিন্তু জিনিয়া নিজের পার্টি, বন্ধু বান্ধব ইত্যাদি নিয়েই ব্যস্ত। তাই আদৃতকে ফোন করে মিথ্যা কথা বলে, বলে তার জ্বর হয়েছে শরীর খুব খারাপ। তাই সে বিশ্রাম নিতে চায়। জিনিয়ার মা বারণ করলেও জিনিয়া কোনো কথা শোনে না। এদিকে অয়নার প্রোগ্রাম ভালো হবার জন্য সবাই মিলে একটা ক্যাফেতে আড্ডা দিতে যাবে বলে ঠিক করে। সেই একই ক্যাফেতে জিনিয়া তার বন্ধুবান্ধবদের সঙ্গে পার্টি করছিল। অন্য একজনের সাথে নাচ করছিল আর তখনই আদৃতের সঙ্গে তার ধাক্কা লাগে। যেটা দেখে আদৃত ভীষণ রেগে যায়। সেখানে সবার সামনে রাগারাগি করে করে জিনিয়াকে অনেক কথা শুনিয়ে বেরিয়ে আসে।
আরও পড়ুন: বিয়ের সবে কয়েক মাস! এর মধ্যেই বিক্রমের সঙ্গে ফের নতুন সম্পর্কে সোহিনী!
এরপর অনেক চেষ্টা করে শুভ আদৃততের মুখে হাসি ফোটায়। তারপর তাকে বাড়ি নিয়ে আসে। এদিকে আদৃতের মা আদৃত বাড়ি ফিরছে না দেখে ভীষণ চিন্তা করতে থাকে। এদিকে তখনই জিনিয়া আদৃতের বাড়িতে এসে হাজির হয়। এসেই আদৃতের মাকে ভুল বোঝাতে থাকে তখন আদৃত এসে আবার জিনিয়াকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু শুভ রেগে যায় আদৃতের উপর। সে প্রশ্ন করে আদৃত জিনিয়াকে কখনো বোঝার চেষ্টা করেছে কিনা, আদৃতের কাছে কোন উত্তর থাকে না এই প্রশ্নের। দেখা যাক আগামী পর্বে কি হয়।

