“কাকুর বয়সি লোক এসে কোমরে হাত দিয়েছে”- জ’ঘন্য ঘটনার শি’কার সৌমিতৃষা কুন্ডু!

বর্তমান প্রজন্মের জনপ্রিয় সুন্দরী অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) অর্থাৎ সকলের প্রিয় মিঠাই। ছোট পর্দা থেকে বড় পর্দা বর্তমানে ওয়েব সিরিজ (Web Series) জগতে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী। তার প্রথম ছবি ছিল অভিনেতা দেবের বিপরীতে প্রধান। ছবিটি ব্যাপক ভালোবাসা পেয়েছে দর্শকমহলে। কিছুদিন বাদে মুক্তি পাবে অভিনেত্রীর আরেকটি নতুন ছবি ১০ই জুন। ছবিতে সৌরভ দাসের (Sourav Das) সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সৌমিতৃষাকে। এরই মধ্যে মুক্তি পেয়েছে সৌমিতৃষার প্রথম ওয়েব সিরিজ কালরাত্রি।
অভিনেতা অভিনেত্রীদের যেমন ফ্যান থাকে তেমনই পাশাপাশি হেটার্সও থাকে। সৌমিতৃষারও তেমন হেটার্স রয়েছে। যারা সোশ্যাল মিডিয়া প্রায়শই অভিনেত্রীকে নিয়ে সমালোচনা করে থাকে। সম্প্রতি সেরকমই অভিনেত্রীকে নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। একদল নেটিজেন অভিনেত্রীর বডিগার্ড নিয়ে চলায় সমালোচনা করেছেন। ছোট পর্দার অভিনেত্রীরা আবার আজকাল বডিগার্ড নিয়ে ঘুরছে এ ধরনের কথা খুব শুনতে হয়েছে অভিনেত্রীকে।
সমালোচকদের যোগ্য জবাব সৌমিতৃষার
এবারে এই সমালোচনার মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী। নিজের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ বহুবার অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছেন তিনি। সৌমিতৃষা বলেন, ‘পর্দায় একে অপরকে ছুঁই, তাই যে খুশি এসে যেন ছুঁতে পারে। আমি যখনই মেয়েদের সঙ্গে ছবি তুলি তাদের জড়িয়ে ধরি তখন এমন হয়েছে, কিছু ছেলে বা কাকুর বয়সি লোক এসে কোমরে হাত দেয়।’
অভিনেত্রী আরও বলেন ‘আমি তো একটা মেয়ে, আমাকে যদি অন্যরকমভাবে কেউ ছুঁতে চায় আমি বাধা দিতে পারব না। আমার সঙ্গে যে নিরাপত্তারক্ষীরা থাকেন তারা পারবেন। আর তারা সেটাই করেন। সে কারণেই বডিগার্ড রেখেছি।’
আরও পড়ুন: ফের কাজে ফিরল আনন্দী! নায়িকাকে তাড়াতে ভয়ংকর ষড়যন্ত্রে মগ্ন নন্দিনী! দুর্ধর্ষ আজকের পর্ব!
বর্তমানে নিজের কাজের উপরে পুরোপুরি ফোকাস করতে চান অভিনেত্রী। নিজেকে প্রতিদিন আরো উন্নত করতে চাইছেন। সেই কারণে নিজেকে ব্যস্ত রাখছেন। সব সময় কাজের মধ্যেই থাকছেন। বর্তমানে ওয়েব সিরিজ এবং আগামী দিনে ছবি মুক্তি নিয়ে বেশ ব্যস্ততায় রয়েছে সৌমিতৃষা।

