কিছুদিনের মধ্যেই শেষ হতে চলেছে “মিঠাই”! কীভাবে শেষ হতে চলেছে গল্প? শেষ কয়দিনে আসতে চলেছে আরও বড় চমক! আবেগপ্রবণ হয়েও উৎসাহী দর্শক

সবচেয়ে পুরনো ধারাবাহিক হলো জি বাংলার ‘মিঠাই’। যার মূল ভুমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায়কে। শুরুতেই টিআরপির শীর্ষে পৌঁছেছিল এই ধারাবাহিক। একটা সময় ৫৬ বার টি আর পি তালিকায় শীর্ষস্থান দখল করেছে মিঠাই। এই সময়ে দাঁড়িয়ে এইরকম জনপ্রিয় ধারাবাহিক আরও দুটো পাওয়া খুবই মুশকিল। দীর্ঘ দু বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় সম্প্রচার হচ্ছে এই ধারাবাহিক।
গ্রামে বিপদে পড়ে তারা শহরের সেই বাড়িতে আসে এবং ঘটনাচক্রে মিঠাইএর সঙ্গে সিদ্ধেশ্বর মোদকের নাতি সিদ্ধার্থের বিয়ে হয়। সিদ্ধার্থ ছিল একজন কর্পোরেট অফিসে চাকরি করা একেবারেই রুক্ষ মানুষ। তাকে দিনে দিনে একেবারে পরিবর্তন করে ফেলে মিঠাই। কর্পোরেট হাউসে চাকরি করা একজন চাকুরীজীবী থেকে তাকে ব্যবসায় যোগ দেয়ানো আর বর্তমানে পুলিশ অফিসার এই সবকিছুই হয়েছে মিঠাইয়ের জন্য। সম্প্রতি গল্পও অনেকটাই এগিয়ে গেছে প্রথমদিকে যে মিঠাইকে মেনে নিতেও অসুবিধা ছিল সিদ্ধার্থের এখন সেই মিঠাইকেই চোখে হারায় সে।
অনেক ঘটনা অনেক নতুন মোড় অনেক টুইস্ট সব মিলিয়ে পার হয়ে গেছে দুটো বছর। আমরা দেখেছি সাধারণত টিআরপি কমে গেলে বা কোন ধারাবাহিক না চললে তখনই সেই ধারাবাহিকটিকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে তার ব্যাতিক্রম ঘটিয়ে টিআরপি ভালো থাকতে থাকতেই মিঠাইয়ের সমাপ্তি করতে চাইছে ধারাবাহিকের নির্মাতারা। বেশ হঠাৎই শেষ হয়ে যেতে চলেছে মিঠাই।
গল্পের রয়ে গেছে অনেক অপূর্ণতা। অনেকের গল্প অসম্পূর্ণ রেখেই অনেক চরিত্রকে ধোঁয়াশায় রেখে শেষ হয়ে যাবে মিঠাই। জানা গিয়েছে সামনের এপ্রিলে দেখানো হবে মিঠাইয়ের অন্তিম পর্ব। তবে এমন হঠকারিতার মাঝে শেষ হওয়ার দরুন রয়ে যাবে অনেক অসম্পূর্ণ কাহিনী। অনেক চরিত্রকে হয়তো একেবারে শেষে দেখানো হবে আর কিছু চরিত্র শেষ পর্যায়ে হারিয়ে যাবে মিঠাই থেকে।
মিঠাইয়ের শেষ পর্ব গুলিতেও নিরুদ্দেশ থাকবে স্যান্ডি পিংকি। তাদের কেমিস্ট্রি আর দেখা যাবে না মিঠাইয়ের অন্তিম পর্ব গুলিতে। একদম শেষেও তারা থাকবে কিনা তাতেও রয়ে যাচ্ছে একটি বড় প্রশ্নচিহ্ন। নিপার মা-বাবাকেও আর দেখা যাবে না। এমনকি শেষ জীবনে বন্ধু পাওয়ার আশায় সমরেশ এবং অনুরাধা একে অপরকে বিয়ে করল উধাও হয়ে গিয়েছে এই জুটি। তবে সম্পূর্ণ করা হবে সোম তোর্সা, রাতুল শ্রীতমা এবং নিপা রুদ্রোর কেমিস্ট্রি। সর্বোপরি তার সমস্ত স্মৃতি ফিরে পাবে। পুনরায় এক হবে দর্শকদের প্রিয় জুটি সিধাই।

