বিয়ের তিন বছর পর নীল তৃণার জীবনে নতুন সদস্য! সেই সুখবর জানালেন তারকা দম্পতি!

টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) জনপ্রিয় জুটি গুলির মধ্যে অন্যতম হলো নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ও তৃণা সাহা (Trina Saha)। দুজনেই টেলিভিশনের পর্দার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। দুজনেই টেলিভিশনের পর্দার বিভিন্ন ধারাবাহিককে অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। স্টার জলসা (Star jalsha), জি বাংলা (Zee Bangla) দুই চ্যানেলে স্বামী-স্ত্রী একাধিক ধারাবাহিক অভিনয় করেছেন। দর্শক মহলে তাদের জনপ্রিয়তা এখন বেশ ভালো। তাদের অভিনয়ের প্রশংসা যেমন রয়েছে দর্শক মহলে তেমন তাদের বিভিন্ন কারণে দর্শকদের কাছে ট্রোল হতে হয় মাঝে মধ্যেই।

নীল এবং তৃণা অনেক ছোটবেলা থেকেই প্রেমের সম্পর্কে রয়েছেন, তারপরে দুজনেই অভিনয় জগতে আসেন। বেশ কয়েক বছর হল তারা সাত পাকে বাঁধা পড়েছেন। সোশ্যাল মিডিয়াতে দুজনেই বেশ এক্টিভ। মাঝেমধ্যেই তাদের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও, নাচের ভিডিও, রিল ভিডিও দেখা যায়। সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় দুজনেই।

actor

নতুন সদস্য এলো নীল তৃণার জীবনে

২০২১ সালে সাত পাকে বাঁধা পরের নীল তৃণা। প্রতিবছরই স্ত্রীকে নানান রকম উপহারে ভরিয়ে দেন অভিনেতা। তবে তাদের দাম্পত্য জীবনে এত বছর বাদেও নতুন সদস্য আসেনি কেন এই প্রশ্ন বারবার ঘুরে ফিরে এসেছে সোশ্যাল মিডিয়াতে। তবে এবারে নতুন সদস্য আসার সুখবর দিলেন তারকা দম্পতি।

এবারে চলতি বছরের শেষে নীল তৃণা তাদের পরিবারের নতুন সদস্যের আসার খবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন। অভিনেতা অভিনেত্রীর জীবনের এই সুন্দর মুহূর্তের সাক্ষী রইলেন তাদের ভক্তরা। অনেকদিন ধরে ভক্তরা অপেক্ষা করেছিলে তাদের জীবনের এই সুন্দর মুহূর্তটা কবে আসবে তার জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।

আরও পড়ুন: ভয়ংকর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালো জোনাকি! জমজমাট ধারাবাহিকের আজকের পর্ব

অবশেষে নিজেদের নতুন ফ্ল্যাট কিনেছেন নীল তৃণা। নিজেদের সোশ্যাল মিডিয়া একাউন্টে সেভাবে ছবি পোস্ট না করলেও অভিনেতা অভিনেত্রীর ভক্তরা আত্মীয়-স্বজনরা তাদের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশে উপস্থিত হয়ে একাধিক ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। সেখান থেকেই জানা গিয়েছে এই সুখবর।

Back to top button