ভয়ংকর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালো জোনাকি! জমজমাট ধারাবাহিকের আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়ার ধারাবাহিক হলো মিত্তির বাড়ি (Mittir Bari)। আদৃত পারিজাতের নতুন জুটি নিয়ে একটি পারিবারিক গল্প ফুটিয়ে তোলা এই ধারাবাহিকের গল্প। মাত্র কয়েকদিন হলো শুরু হয়েছে ধারাবাহিকটি (Tv Serial)। এই ধারাবাহিকের মাধ্যমে আদৃতকে আবার ছোট পর্দায় ফিরে পেয়ে দর্শক বেজায় খুশি। তবে নতুন জুটি কেমন হবে, দর্শকেরা কতটা ভালোবাসে এই জুটি সেটাই দেখার অপেক্ষা।

ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে জোনাকির প্রচেষ্টায় বহু বছর পর মিত্তির বাড়িতে আবার কালীপুজো হয়েছে। ধুমধাম আয়োজনেই কালীপূজো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বাড়ির প্রত্যকেই সেখানে উপস্থিত ছিল। তবে জোনাকির বুদ্ধিতে বাড়িতে সঞ্জনাদের পার্টি আটকানোর জন্য জোনাকি ভূত সেজে সবাইকে ভয় দেখায়। কিন্তু ধ্রুবর কাছে ধরা পড়ে যায়। তবুও জোনাকির কথা ভেবেই ধ্রুব সত্যিটা চেপে যায়।

এদিকে পুজোর পরেও মিত্তির বাড়িতে সবাই রয়েছে দেখে বাড়ির রান্না-বান্না কাজকর্ম নিয়ে বেশ অসুবিধা হয়। কারণ এত বছর বাড়িতে কেউ না থাকায় বেশি লোকজনের রান্না করার ব্যবস্থা নেই, সেইজন্যই অসুবিধে হচ্ছে। তবে জোনাকির বুদ্ধিতে সেই সমস্যাও দূর হয়ে গিয়েছে। জোনাকি নিজেই মাটির উনুন বানিয়ে, কলাপাতা কেটে সব রান্নার ব্যবস্থা একাই করে ফেলে।

এদিকে বাড়িতে ধ্রুবর কেস নিয়ে বাড়িতে ঝামেলা শুরু হয়ে যায় ধ্রুবুর বাবার সঙ্গে। ধ্রুব আসলে যার হয় লড়াই করছে সে একজন খুব সাধারণ গরিব ঘরের মেয়ে। আর সেটাই পছন্দ নয় ধ্রুবর বাবার। তার বাবা একেবারেই চান না, ধ্রুব এই ধরনের কোনো কেস লড়ুক। তার মধ্যে ধ্রুব যার বিপরীতে দাঁড়িয়েছে সে তার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু, যে কিনা একজন অনেক নামি উকিল। যেটা নিয়ে বাড়িতে আরো সমস্যা তৈরি হয়।

আরও পড়ুন: জিনিয়ার বলা মিথ্যেয় তৈরি হল দূরত্ব! শুভকে ভুল বুঝল আদৃত! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

মিত্তির বাড়ি আজকের পর্বে দেখানো হবে ধ্রুব এই কেসটা লড়ছে বলে কয়েকজন গুন্ডা মিলে তাকে ঘিরে ধরে বলে এই কেসটা থেকে সরে দাঁড়াতে। কিন্তু ধ্রুব সেই কেস থেকে সরে দাঁড়াবে না বলেই জানিয়ে দেয় এর পরে শুরু হয়ে যায় মারপিট, আর সেখান থেকে ধ্রুবকে গুন্ডাদের হাত থেকে উদ্ধার করে আনে জোনাকি। জোনাকি এবং ধ্রুবকে একসঙ্গে রাস্তায় দেখে নেয় সঞ্জনা। সে একেবারেই ধ্রুব জোনাকিকে একসঙ্গে দেখতে পারেনা। এরপরে ধ্রুব বাড়িতে পৌছলে তার বাবা তার থেকে কৈফিয়ৎ চাই। তখন জোনাকি বলে গরিব বলে কি তাদের লড়াই করে বেঁচে থাকার কোন অধিকার নেই? দেখা যাক এরপরে কি হয় আগামী পর্বে।

Back to top button