জিনিয়ার বলা মিথ্যেয় তৈরি হল দূরত্ব! শুভকে ভুল বুঝল আদৃত! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।
এই ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল পুজোর জন্য শুভ নিজের হাতে পুজোর জন্য আলপনা দিচ্ছে। আদৃতের মা রীতিমত শুভকে বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করাচ্ছে, সবার জন্য চা বানিয়ে আনতে বলছে। বাড়ির প্রত্যেকের জন্য পুজো উপলক্ষে নতুন জামা কাপড় উপহার এনেছে ঠিকই কিন্তু শুভর জন্য একটা পুরনো বাতিল শাড়ি নিয়ে এসেছে। শুভর হাতে বানানো বিভিন্ন খাবার অতিথিদের খেতে দেয়। কিন্তু আদৃতের মায়ের কথায় তারা ভাবে শুভ হয়তো এই বাড়ির কাজের লোক। তারপর আদৃতের মা জিনিয়াকে ভোগ রান্নার জন্য পাঠিয়ে দেয়। জিনিয়া রান্নাঘরে গিয়ে শুভকে ভালো মানুষের মতো বোঝাতে থাকে তাকে সাহায্য করার জন্য। কিন্তু রান্না করার পর জিনিয়া সবাইকে বলে রান্নাটা সে করেছে।

গৃহপ্রবেশ আজকের পর্ব ৯ ডিসেম্বর (Grihoprobesh Today Episode 9 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে বাড়ির সবাইকে, অতিথিদের নিজের হাতে ভোগ পরিবেশন করে দেয় শুভ। সবাই তো ভোগ খেয়ে দারুণ প্রশংসা করতে থাকে। কিন্তু আদৃতের ঠাম্মি তো খেয়েই বুঝতে পারে এটা শুভর হাতে রান্না, এদিকে আদৃতও এক চামচ খেয়েই ধরে ফেলে ভোগ শুভ রান্না করেছে, সেই একই রকম স্বাদ। আর সেই মুহূর্তেই আদৃতের কাকিমা সবার সামনে বলে ফেলে এটা তো শুভর হাতের রান্না, আর সবাই তো এটা শুনে অবাক হয়ে যায়। নিজেকে বাঁচানোর জন্য জিনিয়া বলতে থাকে সে হাত পুড়ে এত কিছু রান্না করলো। সবাই তো প্রশ্ন তুলতে থাকে জিনিয়ার রান্না করা নিয়ে। এরপরে আদৃতের মা জিনিয়া এবং শুভকে নিয়ে নিজের ঘরে কথা বলতে যায়।
জিনিয়ার সত্যি এলো সবার সামনে
তিনি দুজনের মুখে সত্যিটা শুনতে চান। জিনিয়া তখন বলে রান্নাটা সেই করেছে। তখন আদৃতের মা শুভকে বলে পুজোর দিনে শুভ নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না। তখন বাধ্য হয়ে শুভ জানায় রান্না গুলো সে করেছে। জিনিয়া এরপর রেগে গিয়ে অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। এরপরে ঘরে ঢুকে আদৃত বলে সে শুভর থেকে এটা আশা করেনি। শুভ যে তাকে কোনদিন মিথ্যা কথা বলবে এটা ভাবতেই পারেনি আদৃত। বন্ধু হিসেবে আদৃতকে অন্তত সত্যিটা জানাতে পারত শুভ। যেখানে আদৃত সব সময় শুভকে বিশ্বাস করে এসেছে। শুভ জানায় সে শুধুমাত্র পরিবারের সম্মান রক্ষা করতেই এই কাজ করেছে।
আরও পড়ুন: দ্বিরাগমনে গিয়েই সর্বনাশ! ভূতের কবলে নবদম্পতি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
এরপরে আদৃতের বাড়ির বিশেষ অথিতি শুভ কে আদৃতের হবু স্ত্রী ভেবে ভুল করে তাকে উপহার দিয়ে চলে যায়। আর এরপরে জিনিয়া তো সবার সামনে ভীষণ অপমানিত বোধ করতে থাকে। আদৃতের মা শুভকে যা নয় তাই বলে অপমান করে। বাড়ির প্রত্যেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেসব দেখতে থাকে। জিনিয়ার মা শুভকে নিজের জায়গা বোঝাতে থাকে, যা নয় তাই বলে অপমান করে। আদৃত বাড়ির বাইরে দাঁড়িয়ে সে সবকিছু দেখতে থাকে। তারপরে আলাদা করে শুভর জন্য পারফিউম কিনে আনে, কিন্তু শুভ সেটা নিতে চায় না। শুভ বলে যদি তাকে কিছু দিতে চায় তাহলে বাড়ি যাবার টিকিট যেন তাড়াতাড়ি কেটে দেয়। দেখা যাক এরপরে কি হয় আগামী পর্বে।

