“ম্যাট্রিমনিয়াল সাইট থেকে কিছু হতে পারে”- ম্যাট্রিমনিয়াল সাইটে মনের মানুষ খুঁজছেন সৌমিতৃষা!

এই মুহূর্তে টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry ) জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতেই রয়েছে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। ছোট পর্দা থেকে অভিনয় যাত্রা শুরু করে বর্তমানে বড় পর্দায় দাপিয়ে কাজ করছেন অভিনেত্রী। বর্তমানে একের পর এক ছবিতে কাজ করে চলেছেন। এছাড়াও ওয়েব সিরিজ (Web Series) জগতেও নিজের নাম লিখে ফেলেছে।

টলিউড ইন্ডাস্ট্রিতে প্রথম সুপারস্টার দেবের হাত ধরেই বড় পর্দায় ডেবিউ করেছিলেন সৌমিতৃষা। দেবের বিপরীতে তার নায়িকা হিসেবে প্রধান ছবিতে অভিনয় করেছিলেন সৌমিতৃষা। তারপর কিছুদিন আগে অভিনেত্রীর আগামী ছবি ১০ জুনের ট্রেলার ভিডিও লঞ্চ করেছে। এছাড়াও হইচই এর ওয়েব সিরিজ কালরাত্রিতে অভিনয়ের মাধ্যমে ওটিটি প্লাটফর্মে ডেবিউ করেছেন সৌমিতৃষা। মিঠাই ধারাবাহিক অভিনয়ের পর থেকেই অভিনেত্রীর জনপ্রিয়তা চারিদিকে ছড়িয়ে পড়েছে।

সাক্ষাৎকারে কি বললেন সৌমিতৃষা?

মিঠাই ধারাবাহিকের আগে বহু ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী সৌমিতৃষা। তবে মিঠাই ধারাবাহিক অভিনেত্রীর জীবনে মাইলস্টোন তৈরি করে দিয়েছে। ওই ধারাবাহিকের হাত ধরে সৌমিতৃষার জীবনটাই পাল্টে গিয়েছে। তারপর থেকে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের আগ্রহ কম নয়। অভিনেত্রীর ভক্ত সংখ্যা যেমন রয়েছে তেমনি রয়েছে হেটার্স সংখ্যাও। অভিনেত্রীর প্রেম জীবন নিয়ে অনেক আগ্রহ রয়েছে তার ভক্তদের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। অভিনেত্রী জানিয়েছেন “আমি বিয়ে, সংসার, সন্তান… ওই টাইপটা নই হয়তো। ভাল ভাল ব্র্যান্ডের ব্যাগ কিনব, হট চকোলেট খাব, ভাল কাজ করব, এ সবই মাথায় ঘোরে। এখন একটু উড়ু-উড়ুই ভাল আছি।”

আরও পড়ুন: টলি পাড়ায় খুশির জোয়ার! অভিনেত্রীর কোল আলো করে যমজ সন্তান!

কারোর সাথে অভিনেত্রীর সম্পর্কের কথা এগিয়েছে কিনা সেই নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন “হয়তো কথাবার্তা বললাম বেশ কিছু দিন। ভাইবও ম্যাচ হল। কিন্তু, ধরো যদি কথা বলতে বলতে মনে হয় যে, ব্যাপারটা এগোবে না, আমি খামোকা সময় নষ্ট করি না। আমি এই প্রজন্মের হয়েও ডেটিং অ্যাপের প্রেমকে ঠিক মানতে পারিনি। ম্যাট্রিমনিয়াল সাইট থেকে তা-ও কিছু হয়তো হতে পারে। আমার মনে হয়, ডেটিং অ্যাপে কারা থাকে? প্রেম করার জন্য নাকি একটা অ্যাপ! এই ধরনের অ্যাপ মানে তো অপশন। সেখানে বেশি ভাল খুঁজতে গেলেই মুশকিল।”

Back to top button