ধ্রুবকে বাঁচাতে লাঠি হাতে হাজির জোনাকি! প্রকাশ্যে মিত্তির বাড়ির নতুন প্রোমো

জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়া পারিবারিক গল্প হল মিত্তির বাড়ি (Mittir Bari)। এই ধারাবাহিকের হাত ধরে বেশ অনেকদিন পরে টেলিভিশনে ছোট পর্দায় ফিরেছে আদৃত রায় (Adrit Roy)। যে সকলের প্রিয় অভিনেতা এবং বাংলার ক্রাশ। ধারাবাহিকে আদৃতের বিপরীতে দেখা যাচ্ছে পারিজাত চৌধুরীকে (Parijaat Chowdhury)। যাকে এর আগে হইচই এর ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজে কাজ করতে দেখেছেন দর্শক।
ধারাবাহিকটি একটি পারিবারিক গল্প নিয়ে শুরু হয়েছে। একটি ভাঙ্গা পরিবার কিভাবে একজন অচেনা অজানা মেয়ে এসে সুন্দরভাবে জোড়া লাগিয়ে দেয় সেই গল্পে ফুটিয়ে তোলা হবে ধারাবাহিকে। আর ধারাবাহিকের সেই গল্প বলবে গল্পের নায়িকা জোনাকি বিশ্বাস। ইতিমধ্যে ধারাবাহিকের বেশ কয়েকটি পর্বে প্রত্যেকের সঙ্গে দর্শকের আলাপ হয়ে গিয়েছে। ধারাবাহিকটি একটু একটু করে দর্শকের মন জয় করতে শুরু করেছে।
গত কয়েকদিনে ধারাবাহিকের পর্ব গুলিতে দেখানো হয়েছে মিত্তির বাড়ির বহু পুরনো কালীপুজো আবার নতুন করে জোনাকির প্রচেষ্টা শুরু হয়েছে। আর সেই পুজোতেই বাড়ির সবাইকে এক জায়গায় করেছে জোনাকি এবং ধ্রুব। বুড়ো বাবা-মাকে ভাঙ্গা মিত্তির বাড়িতে ফেলে তাদের ছেলেমেয়েরা প্রত্যেকেই নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছে সংসার। কিন্তু তাদের লোভ এবং নজর রয়েছে বাড়ির সম্পত্তির উপরে। তারা যেভাবেই হোক বাড়ির সম্পত্তি দখল করতে চায়। আরেক দিকে দাদু কিছুতেই চায় না তার সাধের ভালোবাসার মিত্তির বাড়ি কেউ তার থেকে কেড়ে নিক। তাই জন্য বাড়ি আগলে রয়েছে বছরের পর বছর ধরে।
প্রকাশ্যে নতুন প্রোমো
ধারাবাহিকের ধ্রুব হলো একজন উকিল। তার বাবা একজন স্বনামধন্য বিচারক। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। ভিডিওতে দেখা যাচ্ছে ধ্রুব তার বাবারই ঘনিষ্ঠ এক আইনজীবী বন্ধুর বিরুদ্ধে একটি কেস লড়ছে। ধ্রুবর বাবা অনেকবার করে এই কেস থেকে তাকে পিছিয়ে আসতে বলেছে। কারণ যে আইনজীবীর বিরুদ্ধে সে লড়ছে তাকে হারানো ভীষণই অসম্ভব। কিন্তু ধ্রুব ঠিক সবার কাছে সত্যিটা প্রমাণ করে দেবে এই নিয়ে বাড়িতে সবার সঙ্গে অশান্তি। ধ্রুবর বাবা জানতে পেরেছে একজন গরিব সাধারণ মেয়ের জন্য লড়াই করছে ধ্রুব, আর সেই নিয়ে বাড়িতে হচ্ছে তুমুল অশান্তি।
আরও পড়ুন: মৃ’ত্যুকে ভয় না পেয়ে স্বামীকে বাঁচাতে বেনারসে জগদ্ধাত্রী! দুর্ধর্ষ আজকের পর্ব
কিন্তু ধ্রুব এই কেস লড়বে বলেই জানিয়ে দিয়েছে বাড়িতে। অন্যদিকে ধ্রুব পরের দিন যখন কোর্টের উদ্দেশ্যে রওনা হয় তখন তাকে ঘিরে ধরে কয়েকটি গুন্ডা এবং তাকে এই কেস থেকে সরে দাঁড়ানোর জন্য বলে। কিন্তু ধ্রুব তো এত সহজে পিছিয়ে আসার ছেলে নয়। সেও গুন্ডাদের সাথে মারপিট করতে শুরু করে দেয়। ঠিক সেই সময় সেই জায়গায় পৌঁছে যায় জোনাকি। জোনাকি ধ্রুবকে বাঁচাতে গুন্ডাদের আঘাত করে। আর ধ্রুবকে জানিয়ে দেয় এই কেস তাকে জিততেই হবে। আর এই দুর্ধর্ষ পর্ব দেখানো হবে আগামী ৯ ডিসেম্বর নটা থেকে দশটা এক ঘন্টার মহা পর্বে।
View this post on Instagram

