ধুমধাম করে বিয়ের সারলেন “কে প্রথম কাছে এসেছি” ধারাবাহিকের প্রধান অভিনেত্রী!

বিয়ের মরশুমে বিয়ে সারছেন টলিউডের একের পর এক জনপ্রিয় অভিনেত্রী। সেরকমই জনপ্রিয় বাংলা ধারাবাহিকের (Bengali serial) নায়িকা নিজের মনের মানুষের সঙ্গে চার হাত এক করলেন। জি বাংলায় (Zee Bangla) কয়েকদিন আগে শেষ হওয়া ধারাবাহিক হলো ‘কে প্রথম কাছে এসেছি’ (Ke Prothom Kache Esechi)।
ধারাবাহিকটিতে প্রথম বারের জন্য জুটি বেঁধেছিলেন অভিনেত্রী মোহনা মাইতি (Mohana Maiti) এবং অভিনেতা সায়ন বসু (Sayan Bose)। এর আগে মোহনা জি বাংলারই ‘গৌরী এলো’ (Gouri Elo) ধারাবাহিকে অভিনয় করেছে এবং সেখানে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছে সে। আর সায়নকে এর আগে কালার্স বাংলার (Colours Bangla) ‘টুম্পা অটোওয়ালা’ (Tumpa Autowala) ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা গিয়েছে।
এছাড়াও আরো অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। সম্প্রতি সেই ধারাবাহিকের প্রধান চরিত্রের নায়িকার ধুমধাম করে বিয়ে সম্পূর্ণ হলো। এলাহী আয়োজনে নিজের মনের মানুষের সঙ্গে বিয়ে সেরেছেন অভিনেত্রী। বিয়েতে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরা।
বাঙালি হয়েও একজন পাঞ্জাবি ছেলেকে বিয়ে করতে চেয়েছিলেন অভিনেত্রী সেই মতো সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছিলেন সেই পোস্টেই আলাপ হয় অভিনেত্রীর বর্তমান স্বামীর সঙ্গে। গত বছরই রোকা সম্পন্ন হয়েছে। ২ ডিসেম্বর আইনি বিবাহ হওয়ার পর ৫ ডিসেম্বর ধুমধাম আয়োজনে হিন্দু ধর্ম অনুযায়ী বিয়ে সম্পূর্ণ হয়েছে।
এর আগে বহু ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। মন ভ্রমণ, রাঙা বউ, এ পথ যদি না শেষ হয়, কে প্রথম কাছে এসেছি এর মত একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। ২০২১ সাল থেকে শিখরের সাথে পরিচয় অভিনেত্রীর। পেশায় শিখর ব্যবসায়ী।
আরও পড়ুন: দেহে বাসা বেঁ’ধেছে কঠিন রোগ! মাঝপথে ধারাবাহিক ছাড়ছেন রাঙামতির প্রধান অভিনেত্রী!
এতক্ষণে নিশ্চই বুঝেই গিয়েছেন কথা বলা হচ্ছে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় অভিনেত্রী পায়েলকে নিয়ে। হ্যাঁ কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে যাকে নায়িকার বান্ধবীর চরিত্রে দেখা গিয়েছিল। নিজের মনের মানুষের সঙ্গে অবশেষে শুরু করলেন নতুন যাত্রা। অভিনেত্রীর আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইলো।

