শ্যামলীর ফাঁদে ঠকবাজ মিহির! অনন্যাকে বাঁচাতে ব’ন্দুক হাতে মন্দার❗জমে গেল আজকের পর্ব
বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক হল জি বাংলার (Zee Bangla) ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe)। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রথম দিন থেকেই ধীরে ধীরে করে দর্শকের মনে জায়গা তৈরি করে নিয়েছে। কিভাবে শ্যামলী শহরে একা এসে নিজে লড়াই করে নিজের জায়গা তৈরি করেছে সেই গল্পই ফুটিয়ে তোলা হচ্ছে। কিভাবে ধীরে ধীরে সবার মন জয় করেছে শ্যামলী সেটাই দেখানো হচ্ছে।
ধারাবাহিকে শেষ কয়েকদিন ধরে দেখানো হচ্ছে অনিকেত তার অফিসের বসের মেয়ে অনন্যার বিয়ে নিয়ে ব্যস্ত রয়েছে। শ্যামলী অনিকেতের বাড়ির ক্যাটারিংই এই বিয়ের দায়িত্ব নিয়েছে। এদিকে শ্যামলীর ভাই এবং ভাইয়ের বউ মিলে শ্যামলীর কাছে কাজের সাহায্য চাইতে এসেছে। শ্যামলীও তাদের কথায় বিশ্বাস করে তাদেরকে ক্যাটারিং কোম্পানিতে কাজ দিয়েছে। কিন্তু শ্যামলীর পেছনে যে তারা শ্যামলীর ক্ষতি করার জন্য এসেছে সেটাই জানে না শ্যামলী। তারা সমস্ত খাবার নষ্ট করে দেওয়ার প্ল্যানে রয়েছে।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ৬ ডিসেম্বর (Kon Gopone Mon Bhesechhe Today episode 6 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে শ্যামলীর ভাই এবং ভাইয়ের বউ বিয়ে বাড়ির সমস্ত খাবারের ঝাল, নুন, লেবু মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। আর শ্যামলী এই বিষয়ে কিছুই টের পায়নি। অন্য দিকে শ্যামলী বিয়ে বাড়ির সমস্ত কাজ নিয়ে ব্যস্ত। তার একার মাথায় দায়িত্ব রয়েছে গোটা ক্যাটারিং এর। আসলে শ্যামলীর ভাই এবং ভাইয়ের বউ এসেছে অরুনাভর কথাতে শ্যামলীর ক্ষতি করার জন্য, আর জোড়া বাড়ির মান সম্মান নষ্ট করার জন্য।
মহাসংকটে পড়লো শ্যামলী
শ্যামলীর সঙ্গে অনন্যা তার বড় জা এর পরিচয় করে দেয় এবং বলে তার জা নিরামিষ খাবে সেই জন্য যেন আলাদা করে ব্যবস্থা করে দেয় শ্যামলী। শ্যামলী সেইমতো রান্না ঘরে গিয়ে সমস্ত ব্যবস্থা করতে থাকে। অনন্যার জা নিরামিষ খায় বলে তার জন্য স্পেশালি বেগুন বাহার রান্না করার কথা ভাবে রান্নার ঠাকুর। তবে তার বেগুনে এলার্জি আছে কিনা সেটা জানার জন্যই শ্যামলী ছুটে যায় তার কাছে। আর তখনই গিয়ে দেখতে পায় ভয়ঙ্কর কান্ড। শ্যামলী পর্দার আড়াল থেকে দেখতে পায় অনন্যার হবু স্বামী এবং তার জা একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। তাদের মধ্যে অন্য কোন সম্পর্ক রয়েছে। আসলে অনন্যার হবু স্বামী তাকে বিয়ে করছে কারণ তার বাবার সম্পত্তির জন্য। আর অনন্যা যেহেতু একমাত্র মেয়ে, তাই সেই সব সম্পত্তি বিয়ের পর তো আর হবে।
আরও পড়ুন: জগদ্ধাত্রীর মৃ’ত্যুতে সন্দেহের সূত্রপাত! তদন্ত শুরু করল স্বয়ম্ভু! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
আর এই ঘটনা জানতে পেরে যায় শ্যামলী। কিন্তু কিভাবে অনন্যাকে বিপদ থেকে বাঁচাবে সেটাই বুঝতে পারে না সে। এরপরে শ্যামলী অনন্যাকে বারবার সাবধান করতে যায় কিন্তু কোন ভাবেই সেই সুযোগ পায় না। বাধ্য হয়ে শ্যামলী সব ঘটনা খুলে বলে অনিকেতকে। অনিকেত সঙ্গে সঙ্গে অনন্যাকে জানাতে যায় কিন্তু শ্যামলী বাধা দিয়ে বলে তাদের কাছে কোন প্রমাণ নেই অনন্যা কেন বিশ্বাস করবে তাদের। সেই জন্য শ্যামলী মাথায় প্ল্যান সাজিয়ে নেয়। সেই মত মন্দারকে ডেকে আনে বিয়ে বাড়িতে। এরপরে ঠিক যেই মুহূর্তে অনন্যা এবং তার স্বামীর রেজিস্ট্রি ম্যারেজ হবে তখনই অনন্যার জা বারবার ফোন করতে থাকে মিহিরকে। মিহির ফোন তোলে এবং তখনই অনন্যার জা জানায় এখনই তার সঙ্গে দেখা করতে হবে না হলে সে সবাইকে সব সত্যি জানিয়ে দেবে। আসলে মন্দার বন্দুকের ভয় দেখিয়ে তাকে এই ফাঁদে ফেলে। এরপর যখন মিহির তার বৌদির সঙ্গে গোপনে দেখা করতে যায় সেই ভিডিও করে নেয় শ্যামলী। এবারে দেখা যাক কিভাবে এই বিপদ থেকে অনন্যাকে রক্ষা করেছে শ্যামলী অনিকেত।

